Publisher
২৫ এপ্রিল ২০২১, ২:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

নিজস্ব প্রতিবেদক: তাপপ্রবাহ আরও ছড়িয়ে পড়ছে। প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা আজ রবিবার (২৫ এপ্রিল) রেকর্ড করা হয়েছে যশোরে, ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০১৪ সালের এই দিনে অর্থাৎ ২৫ এপ্রিল চুয়াডাঙ্গায় ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল। এছাড়া দেশের অন্য এলাকাগুলোর তাপমাত্রাও আজ অনেক বেশি।

রংপুর বিভাগ ছাড়া অন্য বিভাগগুলোর তাপমাত্রা ৩৯ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ছিল। এই তাপপ্রবাহ আরও দুই থেকে তিনদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, সাত বছরের মধ্য আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল। এই তাপপ্রবাহ আরও দুই থেকে তিনদিন অব্যাহত থাকতে পারে। এর আগে চলতি বছরের ২০ এপ্রিল ৪০ দশমিক ৩, ১৯ ও ২৪ এপ্রিল ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

এদিকে এই তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। ঢাকায়ও আজ চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল, ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া মাদারীপুরে ৪০ দশমিক ৪, নিকলিতে ৩৯, রাঙামাটিতে ৩৯ দশমিক ৯, কুমিল্লায় ৪০, চাঁদপুরে ৪০ দশমিক ৩, মাইজদি কোটে ৩৯ দশমিক ৮, ফেনীতে ৪০ দশমিক ১, বান্দরবনে ৩৯ দশমিক ৪, ঈশ্বরদীতে ৪১ দশমিক ১, বগুড়ায় ৪০ দশমিক ৪, রংপুরে ৩৮ দশমিক ১, খুলনায় ৪০ দশমিক ৯ এবং বরিশালে ৪০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এসব এলাকার মধ্যে অনেক এলাকার তাপমাত্রাও চলতি বছরের মধ্যে সর্বোচ্চ ছিল আজ।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়, শ্রীমঙ্গলসহ ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে। আরও এলাকায় ছড়িয়ে পড়তে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে দেশের বেশিরভাগ অঞ্চলের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাকে আশ্রয় দিয়ে চাপে ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২

এক লাখ রিজার্ভ সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ যুক্তরাজ্যের

৩

মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠিত: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৩ প্রার্থী নির্বাচিত

৪

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

৫

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

৬

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

৭

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

৮

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১০

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

১১

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১২

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

১৩

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১৪

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১৫

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৬

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১৭

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

১৮

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

২০