Publisher
২৭ জুন ২০২৩, ৮:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জনগণ এখনই দিশেহারা, সামনে চাপ আরও বাড়বে: জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক, রংপুর: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দেশের এখনই জনগণ দিশেহারা, সামনে চাপ আরও বাড়বে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং কর্মসংস্থান সৃষ্টি করা এখন বড় চ্যালেঞ্জ।

মঙ্গলবার রংপুর সফরে এসে স্থানীয় সার্কিট হাউসে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, দেশের সামষ্টিক অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে। আন্তর্জাতিক ঋণমান যাচাইকারী প্রতিষ্ঠান বাংলাদেশের ঋণমান কমিয়ে দেওয়ায় বৈদেশিক ঋণ আহরণ কঠিন হয়ে গেছে। টাকা ছাপিয়ে অর্থায়ন করতে হচ্ছে।

জাপা চেয়ারম্যান বলেন, এবারের জাতীয় বাজেট হয়েছে নির্বাচনমুখী। মানুষের স্বার্থ পূরণ হয়নি। আইএমএফ যে শর্ত দিয়েছে, তা সাধারণ মানুষের স্বার্থবিরোধী। আইএমএফ যে ঋণ দিচ্ছে, তাতে ৩০টি শক্ত শর্ত রয়েছে। বিভিন্ন খাতে তারা ভর্তুকি কমাতে বলেছে।

তিনি বলেন, এগুলো বেশিরভাগ গরিব মানুষের স্বার্থের পরিপন্থি। এর পরও সরকার দেশের স্বার্থ না দেখে আইএমএফের ঋণ নিতে চাচ্ছে। ফলে আমদানিতে পড়েছে প্রভাব, নিত্যপণ্যের বাজারে জ্বলছে আগুন।

জি এম কাদের আরও বলেন, অনেক ক্ষেত্রে আমদানি বন্ধ রাখা হয়েছে। এতে নিত্যপ্রয়োজনীয় অনেক পণ্যের দাম বেড়েছে। ডলারের দাম বেড়েছে। সরকারের ভুল সিদ্ধান্তগুলোকে জাতীয় পার্টি আঙ্গুল দিয়ে ধরিয়ে দিলেও তারা কোনো গুরুত্ব দিচ্ছে না।

এ সময় বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, রংপুর সিটির মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০