Publisher
২৪ মার্চ ২০২৩, ৬:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতিসংঘে তিস্তার পানির ন্যায্য হিস্যা চাইলেন ফাতিহা

অনলাইন ডেস্ক: জাতিসংঘে তিস্তার পানির ন্যায্য হিস্যা চেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত জলবায়ু ও শিশু অধিকার কর্মী ফাতিহা আয়াত। গত বুধবার (২২ মার্চ) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চলমান বিশ্ব পানি সম্মেলনের প্রথম দিনে একটি ইভেন্টের বক্তব্য তিনি এ দাবি জানান।

ফাতিহা আয়াত তার পাঁচ মিনিটের বক্তব্যের পুরোটা সময় ভারতের বিভিন্ন হাইড্রোপ্রজেক্টের মাধ্যমে উজানে বাঁধ দিয়ে ও আন্তঃনদী সংযোগ প্রকল্পের পরিকল্পনা করে যৌথ নদীগুলো থেকে বাংলাদেশের প্রাপ্য পানির নায্য হিস্যা না দেয়ার কথা বলেছেন। তুলে ধরেছেন ভারতের এসব কার্যক্রমের জন্য বাংলাদেশের অভ্যন্তরে বন্যা, খরা, নদী ভাঙন, জলাবদ্ধতা ও লবণাক্ততা বৃদ্ধির কথা।

ফাতিহা আয়াত বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপনে মাত্র দু’বছর আগেই দেশটিতে সফর করেছেন। কিন্তু বরাবরের মতোই এই হাই-প্রোফাইল সফরটিও অভিন্ন নদীগুলোর পানি বণ্টন বিরোধের সমাধান করতে ব্যর্থ হয়েছে। যা দেশ দুটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সমস্যা।

এই শিশু অধিকার কর্মী তার বক্তব্যে যৌথ নদী কমিশনের অকার্যকরতা তুলে ধরে বলেন, ২০১১ সালে ভারত রুক্ষ মৌসুমে ৩৭ দশমিক ৫ শতাংশ পানি বাংলাদেশকে দিতে মৌখিকভাবে রাজি হলেও আদতে কোনো চুক্তি স্বাক্ষর হয়নি। বাংলাদেশও পায়নি তার ন্যায্য হিস্যা।

সম্মেলনে ‘জল সহনশীলতার জন্য আমূল সহযোগিতা’ বিষয়ক একটি ইভেন্টে অত্যন্ত বলিষ্ঠভাবে বাংলাদেশ তিস্তার পানির ন্যায্য হিস্যা না পাওয়ার কথাগুলো বলছিলেন ফাতিহা। এ সময় সেখানে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল লি জুনহা ও ভারতের পানি বিশেষজ্ঞ অজিত পাটনায়েকসহ অনেকেই উপস্থিত ছিলেন।

ফাতিহা তার বক্তব্য শেষ করেছেন পবিত্র কোরআনের পানি-সংক্রান্ত একটি আয়াত তেলাওয়াতের মাধ্যমে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

শিলিগুড়ির ‘চিকেনস নেক’র সুরক্ষায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

১০

মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজার, কমল তেলের দাম

১১

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি সিজেপির

১২

চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

১৩

মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধকেই যুদ্ধ ভাবছে ইরান

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ

১৫

আলোচিত নুসরাত হত্যা মামলার আপিলের রায় আজ

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

শিরোপা ধরে রাখার মিশনে আর্সেনালের দারুণ শুরু

১৮

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৯

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

২০