Publisher
২৮ ডিসেম্বর ২০২১, ৬:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জয়নাল হাজারীর মৃত্যুতে ফেনী জেলা বিএনপির মঙ্গলবারের জনসভা স্থগিত

ফেনী প্রতিনিধি: জয়নাল হাজারীর মৃত্যুতে ফেনী জেলা বিএনপির মঙ্গলবারের জনসভা স্থগিত করা হয়েছে। সোমবার রাতে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জনসভা স্থগিতের ঘোষণা করেন।

বিকেল সাড়ে ৪টায় ফেনী পাইলট হাইস্কুল মাঠে জয়নাল হাজারীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে মাস্টার পাড়াস্থ নিজ বাসভবন ‘মুজিব উদ্যানে’ তাকে দাফন করা হবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় বিএনপি ২৮ ডিসেম্বর ফেনীতে জনসভা আহবান করে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনসহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা ছিল।

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারীর জানাজা ও উদ্ভূত পরিস্থিতিতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করে বিএনপির জনসভা স্থগিত করা হয়েছে। জনসভা একদিন পিছিয়ে বুধবার বিকেলে ফেনীর ওয়াবদা মাঠে অনুষ্ঠিত হবে।

জয়নাল হাজারী রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে সোমবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

জয়নাল হাজারী ১৯৮৪-২০০৪ পর্যন্ত ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

এছাড়া ফেনী-২ (ফেনী সদর) আসন থেকে ১৯৮৬, ’৯১ ও ’৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে ১৯৯৬ সালের পর তিনি বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।

২০০৪ সালের এপ্রিলে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। পরে অবশ্য ২০১৯ সালের অক্টোবরে তাকে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

২

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৩

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৫

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৬

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৭

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৮

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৯

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১০

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১১

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১২

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৩

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৪

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৬

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৭

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৮

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৯

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

২০