Ritesh Beghi
৫ জুন ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝিনাইদহ তারুণ্যের দিশারীর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত

0-0x0-0-0#

শৈলকূপা (ঝিনাইদহ) প্রতিনিধি : গ্রীন বন্ধু দিচ্ছে ডাক, সবুজে সাজাবো বাংলাদেশ —এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে ঝিনাইদহে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের দিশারী ও পরিবেশবান্ধব সংগঠন গ্রীন বন্ধু বাংলাদেশ।

বুধবার (৫ জুন) সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র‍্যালি শুরু হয়ে শহরের পায়রা চত্বর হয়ে আবার শহীদ মিনারে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন তারুণ্যের দিশারীর সভাপতি মোহাম্মদ মিশুক হাসান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেস ইউনিটির সভাপতি শহীদুল এনাম পল্লব, কেসি কলেজের প্রভাষক আলমগীর হোসেন, সংগঠনের উপদেষ্টা খয়বর রহমান, গ্রীন বন্ধু বাংলাদেশের সদস্যবৃন্দসহ দুই সংগঠনের স্বেচ্ছাসেবকরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তারুণ্যের দিশারীর সহ-সভাপতি আশারাফুল ইসলাম।র‍্যালি শেষে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গাছ রোপণ করা হয়।

এ সময় মোহাম্মদ মিশুক হাসান বলেন আজকের একটি গাছ মানেই একটি প্রাণ বাঁচানো। পরিবেশ রক্ষায় তরুণদেরই এগিয়ে আসতে হবে। আমরা চাই, গাছ লাগানো হোক প্রতিটি নাগরিকের অভ্যাস।

সংগঠনের সাধারণ সম্পাদক আকাশ আহমেদ বলেন পরিবেশ নিয়ে আমাদের কার্যক্রম চলমান। গ্রীন বন্ধু বাংলাদেশ ও তারুণ্যের দিশারীর এই যৌথ উদ্যোগ আগামীতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে। তারুণ্য হোক শক্তি, মানবতা হোক চালিকাশক্তি।

গ্রীন বন্ধু বাংলাদেশ, তারুণ্যের দিশারী সংগঠনের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

২

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৩

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৫

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৬

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৭

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৮

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৯

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১০

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১১

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১২

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৩

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৪

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৬

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৭

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৮

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৯

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

২০