news desk
১১ এপ্রিল ২০২০, ১:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলের ঘাটাইলে প্রথম করোনায় আক্রান্ত যুবক ,১২০ পরিবার লকডাউন

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে ঘাটাইলে প্রথম করোনায় আক্রান্তের তথ্য গোপন করে পালিয়ে থাকা যুবক মহিউদ্দিন (২৪) কে হেফাজতে নিয়েছে পুলিশ। এসময় ওই এলাকার ১২০ পরিবার লকডাউন ঘোষণা করে কর্তৃপক্ষ । শুক্রবার রাত ১১টার দিকে তাকে উপজেলার সংগ্রামপুরের ঘোনারদেউলি থেকে হেফাজতে নেয় পুলিশ। পরে স্বাস্থ্য বিভাগের মাধ্যমে ঢাকায় স্থানান্তরের ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছন উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, মহিউদ্দিন আগে থেকেই কিডনি রোগে আক্রান্ত ছিল। এজন্য চলতি মাসের ৪ তারিখ থেকে ৭ তারিখ পর্যন্ত সে ঢাকার শেরেবাংলা নগর হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসাধীন ছিলো। চিকিৎসাধীন থাকা অবস্থায় ওই হাসপাতালের চিকিৎসকগণ তার মাঝে করোনার উপসর্গ দেখতে পেলে নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে প্রেরণ করে। একই সাথে তাকে কুর্মিটোলা হাসপাতালে রেফার্ড করে। কিন্তু এই যুবক সেখানে ভর্তি না হয়ে গ্রামের বাড়ীতে চলে আসে। এবং কয়েকদিন অাগে সে জানতে পারে তার করোনা পজেটিভ। তারপর থেকে যোগাযোগের ফোন নাম্বারটি বন্ধ করে দেয় সে।

এরপর আইইডিসার থেকে এই বিষয়ে ম্যাসেজ দেয়া হয়। দীর্ঘ প্রচেষ্টার পর প্রযুক্তির সহায়তায় তাকে হেফাজতে নেয়া হয়। এবং শুক্রবার (১০ এপ্রিল) রাতেই বিশেষায়িত ব্যবস্থায় ঢাকায় প্রেরণের ব্যবস্থা করা হয়।

তিনি আরও বলেন, ওই যুবক কোরনাভাইরাসে আক্রান্তের খবর গোপন করে বিভিন্নস্থান ও মানুষের সাথে মেলামেশা করেছে সে কারনে প্রাথমিক ভাবে ওই গ্রামের ১২০ টি পরিবারকে লকডাউন ঘোষণা করা হয়েছে। অারও কোথায় গিয়েছে সে অধিকতর তথ্য সংগ্রহের কাজ চলছে। পরবর্তীতে সে বিষয়েও ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে স্বর্ণের দামে ধস

সংবিধান ও দেশ রক্ষায় ঐক্যের ডাক রাহুল গান্ধীর

যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

জোড়া পেনাল্টি দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল নেদারল্যান্ডস

ইতালির লিগে যাচ্ছেন মার্তিনেজ, বিশ্বকাপের আগে নতুন গুঞ্জন

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৪

ইরানের ওপর অবরোধই কার্যকর চাপ, দাবি ট্রাম্পের

ইরান ও ইসরাইলকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হাম ও উপসর্গে মৃত্যু ৮

১০

বিশ্বকাপ শুরুর আগে ইংল্যান্ডের ঘাঁটির কাছে গোলাগুলি, নিরাপত্তা নিয়ে শঙ্কা

১১

চট্টগ্রামসহ ১১ জেলায় ঝড়বৃষ্টির আভাস

১২

ক্লাবগুলোকে ৩৫৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেবে ফিফা

১৩

বিশ্বকাপের আগে ব্রাজিল দলে নতুন দুঃসংবাদ

১৪

সৌদির বিমানঘাঁটিতে বিস্ফোরণ, দায় অস্বীকার ইরানের

১৫

শিল্পকলা একাডেমিতে আগামীকাল ‘১ মিনিট পরিবেশ চলচ্চিত্র উৎসব ২০২৬’

১৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন

১৭

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ ৬

১৮

‘ডন ৩’-তে রণবীরের বদলে কি হৃতিক, অভিনেতার পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে

১৯

ট্রাম্পের সঙ্গে খামেনির বৈঠক ‘অবাস্তব’: আরাগচি

২০