news desk
৫ ডিসেম্বর ২০১৯, ১:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলের নাগরপুরে তুলা চাষে লাভবান কৃষক

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে তুলা চাষ জনপ্রিয় হয়ে উঠছে। নদীর ধারে অনাবাদী জমিতে এক সময় তামাকের চাষ হতো। তামাক চাষে স্বাস্থ্য ঝুকি থাকায় ও কম খরচে তুলা চাষে বেশী লাভবান হওয়ায় তুলা চাষের প্রতি আগ্রহী হয়ে উঠছে কৃষক। তুলার বীজ থেকে তৈল ও খৈল পাওয়া যায় । এছাড়া শুকনো তুলা গাছ কৃষক জ্বালানী হিসেবে ব্যবহার করে। তুলা চাষের জমিতে সাথী ফসল হিসেবে মিষ্টি কুমড়া,শিম,বরবটি,মরিচ,ভূট্টা,লাল শাক,পুঁইশাক সহ বিভিন্ন শাক-সবজি চাষ করে কৃষক বাড়তি আয়ের ব্যবস্থা করতে পারছে।

বিঘা প্রতি তুলা উৎপাদন খরচ ৮ থেকে ১০ হাজার টাকা । প্রতি বিঘাতে তুলা উৎপাদন হয় প্রায় ১২ থেকে ১৪ মণ। প্রতি মণ তুলার মূল্য গত বছর পঁচিশ শত টাকা ছিলো। এ বছর আবহাওয়া ভাল থাকায় উৎপাদন বাড়বে বলে আশা করছে স্থানীয় কৃষকরা। উৎপাদিত তুলা বিক্রি করতে কৃষককে কোন বেগ পেতে হয় না। চাষ থেকে বিপণন পর্যন্ত তাদের কে সকল সহযোগীতা করছে তুলা উন্নয়ন বোর্ড ।

পুখুরিয়া গ্রামের তুলা চাষী মো.আবুল হোসেন বলেন, জমিতে তামাক চাষ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ ছাড়া কম খরচে তুলা চাষে বেশী লাভবান হওয়ায় যায়। তুলার মরা গাছ জ্বালানী হিসেবে আমরা ব্যবহার করি ও চাষের জমিতে সাথী ফসল হিসেবে মিষ্টি কুমড়া,শিম,বরবটি,মরিচ,ভূট্টা,লাল শাক,পুঁইশাক সহ বিভিন্ন শাক-সবজি চাষ করে বাড়তি টাকা পাই। আগামী বছর অন্যান্য জমিতেও তুলা চাষ করার চেষ্টা করব।

পাকুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান বলেন, উপজেলার পাকুটিয়া ইউনিয়নে বাণিজ্যিক ভাবে প্রায় পাঁচশত বিঘা জমিতে এ বছর তুলা চাষ হচ্ছে। আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস তুলা চাষের উপযোগী সময়। বন্যায় পানি উঠে না এমন জমি তুলা চাষের উপযোগী। আন্তপরিচর্যার মধ্যে চারা পাতলাকরণ,আগাছা দমন ,ডগা কর্তন ও তুলার রোগ দমন সহ কিছু সাধারণ প্রক্রিয়া। লাভজনক ও স্বাস্থ্যসম্মত হওয়ায় দিনদিন কৃষক তুলা চাষে আগ্রহী হয়ে উঠছে।

বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ড. মো. ফরিদ উদ্দিন বলেন, আমাদের দেশে তুলার ব্যাপক চাহিদা রয়েছে। প্রতি বছর প্রায় ত্রিশ লাখ বেল তুলার চাহিদা থাকলেও উৎপাদিত হচ্ছে মাত্র এক লাখ বেল। যা চাহিদার তুলনায় খুবই অপ্রতুল। আর এ চাহিদা মেটাতে তুলা আমদানি করতে হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে। বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ড দেশের আবহাওয়া-জলবায়ু উপযোগী বিভিন্ন উচ্চ ফলনশীল তুলা নিয়ে নিবিড় গবেষণা করছে। তুলার কাংক্ষিত উৎপাদন পেতে আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। অর্থকরী ফসল হিসাবে তুলা দ্বিতীয় স্থানে রয়েছে। তামাকের আগ্রাসন থেকে এ অঞ্চলকে মুক্ত করতে পারলে বিকল্প ফসল হতে পারে এই তুলা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

২

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

৩

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

৪

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

৫

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

৬

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৭

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

৮

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৯

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

১১

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

১২

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৩

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

১৪

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

১৫

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১৬

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১৭

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১৮

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৯

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

২০