news desk
৭ এপ্রিল ২০২০, ১২:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টাঙ্গাইল জেলা লকডাউন ঘোষণা

টাঙ্গাইল প্রতিনিধি: করোনাভাইরাস (কোভিট-১৯) সংক্রমনের ঝুঁকি এড়াতে মঙ্গলবার বিকেল চারটা থেকে টাঙ্গাইল লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

মঙ্গলবার (৭ মার্চ) দুপুর ১২টার দিকে টাঙ্গাইল সার্কিট হাউজে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। লকডাউন চলাকালে টাঙ্গাইল জেলার সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিশেষ চেকপোস্ট বসানো হবে। একই সঙ্গে টাঙ্গাইল পৌর এলাকার চারপাশে চেকপোস্ট বসানো হবে। যাতে শহরে বা জেলায় কোন প্রকার গণপরিবহনসহ কোন ব্যক্তি প্রবেশ করতে না পারে। আবার কেউ যেন বাইরেও যেতে না পারে।

জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, সদর আসনের এমপি মো. ছানোয়ার হোসেন, লে: কর্নেল মোহাম্মদ সোহেল রানা, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সিভিল সার্জন ডা: মো. ওয়াহীদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোশারফ হোসেন খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শহীদ উল্লাহ, পৌর মেয়র জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল প্রেসক্লাবে সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম জানান, করোনা প্রতিরোধে সকল জনসাধারণকে ঘরে থাকতে হবে এবং সকল সীমান্ত এলাকায় চেক পোস্ট বসিয়ে টাঙ্গাইল জেলাকে মঙ্গলবার বিকেল চারটা থেকে লক ডাউন করা হয়েছে। টাঙ্গাইল জেলা ও শহরে কোন প্রকার ইজিবাইক, সিএনজি চালিত অটোরিক্সা, ভ্যান বা সকল প্রকার যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তবে ওষুধ, খাদ্য পণ্যবাহী যানবাহন, পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী, সংবাদকর্মীরা এ সিদ্ধান্তের আওতার বাইরে থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে স্বর্ণের দামে ধস

সংবিধান ও দেশ রক্ষায় ঐক্যের ডাক রাহুল গান্ধীর

যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

জোড়া পেনাল্টি দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল নেদারল্যান্ডস

ইতালির লিগে যাচ্ছেন মার্তিনেজ, বিশ্বকাপের আগে নতুন গুঞ্জন

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৪

ইরানের ওপর অবরোধই কার্যকর চাপ, দাবি ট্রাম্পের

ইরান ও ইসরাইলকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হাম ও উপসর্গে মৃত্যু ৮

১০

বিশ্বকাপ শুরুর আগে ইংল্যান্ডের ঘাঁটির কাছে গোলাগুলি, নিরাপত্তা নিয়ে শঙ্কা

১১

চট্টগ্রামসহ ১১ জেলায় ঝড়বৃষ্টির আভাস

১২

ক্লাবগুলোকে ৩৫৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেবে ফিফা

১৩

বিশ্বকাপের আগে ব্রাজিল দলে নতুন দুঃসংবাদ

১৪

সৌদির বিমানঘাঁটিতে বিস্ফোরণ, দায় অস্বীকার ইরানের

১৫

শিল্পকলা একাডেমিতে আগামীকাল ‘১ মিনিট পরিবেশ চলচ্চিত্র উৎসব ২০২৬’

১৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন

১৭

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ ৬

১৮

‘ডন ৩’-তে রণবীরের বদলে কি হৃতিক, অভিনেতার পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে

১৯

ট্রাম্পের সঙ্গে খামেনির বৈঠক ‘অবাস্তব’: আরাগচি

২০