Publisher
২ এপ্রিল ২০২১, ২:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টেস্ট স্ট্যাটাস পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল

নিজস্ব প্রতিবেদক: টেস্ট স্ট্যাটাস পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ফলে সাকিব-তামিদের পাশাপাশি এখন থেকে সালমা খাতুন-জাহানারা আলমরাও টেস্ট খেলতে পারবেন।

বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, সম্প্রতি অনুষ্ঠিত আইসিসির এক বৈঠকে সংস্থাটির পূর্ণ সদস্য দেশগুলোর নারী দলকে টেস্ট স্ট্যাটাস দেওয়ার সিদ্ধান্ত হয়। আর এই সিদ্ধান্তেই সালমা-জাহানারাদের জন্য খুলে যায় টেস্ট খেলার দরজা।

বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস পায় ২০০০ সালে। প্রায় দুই দশক পার করে এবার এদেশের নারীরা পেলেন টেস্ট খেলার সুযোগ।

বাংলাদেশ নারী ক্রিকেট দল ওয়ানডে স্ট্যাটাস পায় ২০১১ সালে। সাত বছরের মাথায় এবার ক্রিকেটের কুলীন ফরম্যাটে নাম লেখালেন বাংলাদেশের মেয়েরা।

এখন পর্যন্ত অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ড- এই দশ দেশের নারীরা টেস্ট খেলার সুযোগ পেয়েছে। এদের সঙ্গে এবার যুক্ত হবে বাংলাদেশের নারীরাও।

এদিকে বাংলাদেশ নারী ক্রিকেট দলের টেস্ট স্ট্যাটাস পাওয়ায় তাদের অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। শুক্রবার এক অভিনন্দন বার্তায় তিনি বাংলাদেশ নারী ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।

বার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের এ মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ নারী ক্রিকেট দলের টেস্ট স্ট্যাটাস পাওয়া বাঙালি জাতির জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। এটি আমাদের জন্য এক অসাধারণ অর্জন। মুজিববর্ষে নারী ক্রিকেটারদের এ সাফল্য বিশ্বব্যাপী বাঙালি নারীর ক্ষমতায়নে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই কারণ আমাদের ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী সর্বদাই নারী খেলোয়াড়দের উৎসাহ এবং সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা করে চলেছেন। আগামী দিনে নারী ক্রিকেট দল বিশ্ব ক্রিকেটে গৌরবোজ্জল ঐতিহ্য রচনা করবে বলে আশাবাদও ব্যক্ত করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

১

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

২

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৩

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৪

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৫

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

৬

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

৭

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

৮

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

৯

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১০

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১১

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১২

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৩

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৪

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৫

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১৬

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১৭

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

১৮

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

১৯

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

২০