Publisher
১৭ মে ২০২১, ৭:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিএমপির গোয়েন্দা বিভাগ উত্তরের দ্বায়িত্বে হারুন-অর-রশীদ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ উত্তরের দায়িত্ব দেয়া হয়েছে সদ্য পদোন্নতি পাওয়া তেজগাঁও বিভাগের সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন-অর-রশীদকে। তাকে ডিবি উত্তরের যুগ্ম-কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

সোমবার (১৭ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।

ডিএমপি সূত্রে জানা যায়, যুগ্ম-পুলিশ কমিশনার হারুন-অর-রশীদ গোয়েন্দা বিভাগ (উত্তর- তেজগাঁও, গুলশান, মিরপুর ও উত্তরা) এবং সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের দায়িত্বে থাকবেন।

গত ২ মে ঢাকা তেজগাঁও বিভাগের ডিসি হিসেবে দায়িত্বরত মোহাম্মদ হারুন-অর-রশীদকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি দেয়া হয়।

এর আগে তিনি তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হিসেবে কাজ করেছেন। তিনি ডিএমপির লালবাগ বিভাগের ডিসি থাকাকালীন বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) পদক পান।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের একমাস আগে নারায়ণগঞ্জের তৎকালীন এসপি আনিসুর রহমানকে প্রত্যাহার করে নেয় নির্বাচন কমিশন (ইসি)। পরে হারুন-অর-রশীদ নারায়ণগঞ্জের এসপি হিসেবে যোগদান করেন এবং ১১ মাস দায়িত্ব পালন করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর আগে নিজ হাতে গোসল করানো সেই শিশুই এবার মেসির প্রতিপক্ষ

মিয়ানমার উপকূলে নৌকাডুবি, পাঁচ শতাধিক মৃত্যুর শঙ্কা

হরমুজে মার্কিন হস্তক্ষেপ ‘নিষ্ক্রিয়’ করে দেওয়া হবে: ইরানের সেনাবাহিনী

বিশ্বকাপের ফাইনাল কবে-কোথায়-কখন

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০

ইংল্যান্ড ম্যাচের সেই স্মৃতি নিয়ে এবার ডাগআউটে আর্জেন্টিনার কোচরা

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‘মাঠে নামলেই কোনো বন্ধু নেই’— দিবু মার্তিনেজকে নিয়ে ইংলিশ ডিফেন্ডার

১০

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

১১

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

১২

ইরানে নতুন হামলার পর ট্রাম্পের হুঁশিয়ারি, পরের লক্ষ্য বিদ্যুৎকেন্দ্র ও সেতু

১৩

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

১৪

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

১৫

মার্কিন হামলায় কেঁপে উঠল ইরানের মাহশহর ও আবাদান

১৬

জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, আহত ১৩২৩

১৭

ভুল প্রশ্ন ও এইচএসসি পরীক্ষা না পেছানোর ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী

১৮

সেমিফাইনাল মহারণের আগে চার দলের তারকাদের ‘আত্মবিশ্বাসী বার্তা’

১৯

ঢাকার জলাবদ্ধতার জন্য রাজউককে দায়ী করলেন দুদকের সাবেক মহাপরিচালক

২০