news desk
২ এপ্রিল ২০২০, ৩:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা জেলা পুলিশেরউদ্যোগে খাদ্য সমগ্রী পেল কেরাণীগঞ্জের কর্মহীন জনগন

.ঘাতকব্যাধি করোনার সংক্রমণ এড়াতে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। হোম করেন্টাইন কিংবা নিরাপদে থাকার নিমিত্তে অঘোষিত লকডাউন বা বন্ধ করে দেয়া হয়েছে সকল ধরনের ব্যবসা বাণিজ্য,কলকারখানা ও দোকানপাট। এতে করে কর্মহীন হয়ে বিপদে পরেছেন নিম্ন আয়ের মানুষেরা। তাই দেশের এই সংকটময় মূহুর্তে এসব দরিদ্র ও অসহায় মানুষদের সেবায় যে যার মত এগিয়ে আসছেন। রাজনৈতিক,অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী,জনপ্রতিনিধি, পেশাজীবী,ব্যবসায়ী ,সমাজ সেবক সবাই যার যার স্থান থেকে যতটুকু সম্ভব দেশের এই চরম ক্রান্তিলগ্নে অসহায় মানুষের পাশে এসে দাড়িয়েছেন।

মরনঘাতিক ভাইরাসে আতঙ্কিত দেশের প্রতিটি জনপদের মানুষ। তাই এই মূহুর্তে ঘরে বসে নেই ঢাকা জেলা পুলিশও। মাঠে জনসচেতনতায় সময় দেয়ার পাশাপাশি খাদ্য সহায়তা প্রদানেও এগিয়ে এসেছেন তারা। তারই ধারাবাহিকতায় আজ কেরাণীগঞ্জের দুটি থানা এলাকার প্রায় নয়শত কর্মহীন-শ্রমজীবি ও ভাসমান গরীব দুস্থ্যদের মাঝে খাদ্য সহায়তা হিসেবে বিতরণ করেছেন চাল, ডাল, আলু, পেয়াজ, তেল, লবন ও সাবান। এরমধ্যে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার হাসনাবাদ বিআরটিএ মাঠে ছয়শত দুস্থ পরিবারকে এবং কেরাণীগঞ্জ মডেল থানাধিন জিনজিরা পী.এম.পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে তিনশত জন দুস্থ পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রামানন্দ সরকার, কেরাণীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্তকর্মকর্তা কাজি মাইানুল ইসলাম, দক্ষিন কেরাণীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহজামানসহ থানা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

১

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

২

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৩

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৪

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৫

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

৬

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

৭

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

৮

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

৯

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১০

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১১

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১২

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৩

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৪

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৫

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১৬

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১৭

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

১৮

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

১৯

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

২০