Publisher
২৭ এপ্রিল ২০২১, ৬:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা পৌঁছেছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী উই ফেংহে

নিজস্ব প্রতিবেদক: একদিনের সফরে ঢাকা পৌঁছেছেন চীনের স্টেট কাউন্সেলর ও প্রতিরক্ষামন্ত্রী উই ফেংহে। আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল পৌনে ১১টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বিন্দরে অবতরণ করে তাঁকে বহনকারী বিমান।

বিমান বন্দরে চীনা প্রতিরক্ষামন্ত্রীকে অভ্যর্থনা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বিভিন্ন সূত্রে জানা গেছে, বিমান বন্দর থেকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন চীনা প্রতিরক্ষামন্ত্রী। বিকেল ৩টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এ ছাড়া সেনাপ্রধান আজিজ আহমেদের সঙ্গেও তাঁর সাক্ষাৎ হতে পারে। সফর শেষে আজই তিনি শ্রীলঙ্কায় কলম্বোর উদ্দেশে ঢাকা ছাড়বেন।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, গত বছর নভেম্বর মাসেই নেপাল ও বাংলাদেশ সফরের কথা ছিল চীনের প্রতিরক্ষামন্ত্রীর। সে সময় তিনি নেপাল সফর করলেও বাংলাদেশ সফর স্থগিত হয়। এবার তিনি সেই স্থগিত হওয়া সফরে আসছেন। তাঁর বাংলাদেশ সফর কয়েক ঘণ্টার হলেও শ্রীলঙ্কা সফর প্রায় তিন দিনের। সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ২০১৯ সালে চীন সফরকালে প্রতিরক্ষামন্ত্রী উই ফেংহের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

চীনের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্ক অত্যন্ত জোরালো। বাংলাদেশে সামরিক ও প্রতিরক্ষা সরঞ্জামের বেশির ভাগই আসে চীন থেকে। এ সম্পর্ক আরো জোরালো করার আগ্রহ আছে চীনের। অন্যদিকে বাংলাদেশও নির্দিষ্ট কোনো বলয়ে না ঢুকে ‘সবার সঙ্গে বন্ধুত্বের’ নীতি অনুসরণ করে চীনের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করতে চায়। কভিড মহামারির দ্বিতীয় ঢেউয়ের সময় বাংলাদেশ ভ্যাকসিনের জন্য চীনের সহযোগিতা চেয়েছে। চীন প্রাথমিকভাবে পাঁচ লাখ ভ্যাকসিন উপহার হিসেবে পাঠানোর আশ্বাস দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

১

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

২

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

৩

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

৪

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

৬

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

৭

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

৮

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

৯

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১০

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১১

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১২

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১৩

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

১৪

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

১৬

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

১৭

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৮

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

১৯

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

২০