Publisher
৩ মে ২০২১, ৫:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘তথ্য জনগণের পণ্য’ এই প্রতিপাদ্যে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

নাটোর প্রতিনিধিঃ ‘তথ্য জনগণের পণ্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে।
সোমবার বিকেলে এ উপলক্ষে বনপাড়াস্থ নিউ কফি হাউজ এন্ড চাইনিজ রেস্টুরেন্টে আলোচনা সভা এবং করোনা মুক্ত পৃথিবী বিনির্মাণে দোয়া অনুষ্ঠান  ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস। প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা’র সভাপতিত্বে ও সহ-সম্পাদক দেলোয়ার হোসেন লাইফের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক পিকেএম আব্দুল বারী।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা, বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম, বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাশেদুল ইসলাম, বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম প্রমুখ।  অনুষ্ঠানে বড়াইগ্রাম প্রেসক্লাবের  সাধারণ সম্পাদক রেজাউল করিম মৃধা, ওয়ার্ড কাউন্সিলর শামসুন্নাহার শিরিন, কেন্দ্রীয় প্রেসক্লাবের সহ-সম্পাদক গোলাম সাকলাইন শুভ, তথ্য প্রযুক্তি সম্পাদক সুরুজ আলী, দপ্তর সম্পাদক রাজু আহমেদ সহ অন্যান্য সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ত্র হস্তান্তরসহ শান্তি পরিকল্পনার পরের ধাপে যেতে প্রস্তুত হামাস

সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক

কক্সবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষীর বক্তব্যের পালটা জবাব দিলেন শাবনূর

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১০

হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে

১১

সময়মতো না আসায় ফ্লাইট মিস, দৌড়ে গিয়ে প্লেন থামাতে গেলেন দুই নারী (ভিডিও)

১২

আলিয়ঁস ফ্রঁসেজে আসছে ‘নেচার ব্লিডস্’

১৩

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

১৪

শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে

১৫

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

১৬

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে

১৭

২০৩০ বিশ্বকাপে ব্রাজিলের ভাগ্য বদলে দিতে পারেন এই ১০ তরুণ

১৮

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৯

ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন ট্রাম্পের শীর্ষ জেনারেল, সীমিত হয়ে পড়েছে সামরিক বিকল্প

২০