Ritesh Beghi
১২ নভেম্বর ২০২৫, ৮:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘দুই মাস ফোন ব্যবহার করিনি, মানুষের মন্তব্য পড়ি না’

কোক স্টুডিও বাংলা’র মতো জনপ্রিয় আয়োজনের রূপকার হিসেবে এখন পরিচিত সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব। তার এই ক্যারিয়ার, সংগীতের প্রতিভা নিয়ে অনুরাগীদের আগ্রহের শেষ নেই।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের মুখোমুখি হয়ে অকপটে নানা বিষয়ে আলোচনা করেন এই জনপ্রিয় গায়ক। নিজের জীবনধারা এবং বাংলাদেশের গানের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন। জানান, সামাজিক মাধ্যমে অতিসক্রিয়তার এই যুগেও দুই-তিন মাস ফোন ব্যবহার না করেই কাটিয়ে দিতে পারেন এই শিল্পী।

এক প্রশ্নে কোক স্টুডিও বাংলা’র তৃতীয় সিজনে তার উপস্থিতি কম দেখা যাওয়ার কারণ প্রসঙ্গে অর্ণব জানালেন, বর্তমানে তিনি তার নতুন গান ‘তাঁতী’ নিয়ে ব্যস্ত। তার ওপর এত বেশি দায়িত্ব থাকে যে কম্পিউটারের সামনে বসে নিজের কাজ করার সুযোগ পান না।

কলকাতায় স্বাধীন গান-বাজনার (ইন্ডিপেন্ডেন্ট মিউজিক) পরিবেশ নিয়ে বলতে গিয়ে অর্ণব বাংলাদেশের সঙ্গে তুলনা টেনেছেন। বলেন, ‘ছোটবেলায় আমরা কবীর সুমন, নচিকেতা, মহীনের ঘোড়াগুলি শুনে বড় হয়েছি। কিন্তু বর্তমানে কলকাতায় গানের জায়গাটি যেন বদ্ধ হয়ে আছে। বাংলাদেশে ছোট ছোট ছেলেমেয়েরা সুন্দর করে গান লিখছে, সুর করছে।’

অর্ণব বলেন, ‘আমার ‘ভাল্লাগে না’ অ্যালবামটার যদি স্পনসর না পেতাম, একা গান বের করে, মিউজিক ভিডিও তৈরি করা, মিউজিশিয়ানদের টাকা দেওয়া এই এত কিছু করা সম্ভব হত না। একটা সাপোর্ট দরকার। সেটার মনে হয় ঘাটতি রয়েছে।’

শিল্পীদের বর্তমান সময়ে সমাজমাধ্যমে উপস্থিতি কতটা প্রয়োজন- এমন প্রশ্নের জবাবে অর্ণব স্পষ্ট জানান, তিনি ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না এবং সমাজমাধ্যমের বিশেষ প্রয়োজনীয়তাও অনুভব করেন না। নিজের জীবনধারার উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘আমি আমেরিকায় গিয়ে দু’মাস ফোন ব্যবহার করিনি, ফোনে চার্জ ছিল না। তার পর চার্জ দিইনি। কারও প্রয়োজন হলে স্ত্রীর মাধ্যমে যোগাযোগ করেছে।’

অর্ণব মনে করেন, শিল্পীদের ফেসবুক, ইনস্টাগ্রাম, এসব থেকে দূরে থাকাই ভালো। একই সঙ্গে তিনি মন্তব্য বা কমেন্ট পড়া এড়িয়ে চলেন। অর্ণবের ভাষায়, ‘লোকেদের কমেন্ট পড়ি না। এগুলো অপ্রয়োজনীয়।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্বৃত্তদের হামলায় আহত মৎস্যজীবী দল নেতা টুটুলকে জাকির খানের অর্থসহায়তা

জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ

লেবাননে গির্জায় হামলা চালিয়েও ‘খ্রিষ্টানদের রক্ষাকর্তা’ সাজার দাবি নেতানিয়াহুর

‘২৩ বছর ধরে আমাকে শেষ করতে চেয়েছেন, পারেননি’

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত বেড়ে ৯

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

১০

বিয়ের সাজে আমির-গৌরী, প্রথম ছবি প্রকাশ্যে

১১

বিশ্বকাপে ব্রাজিল-নরওয়ে ম্যাচে বড় আকর্ষণ হালান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ

১২

জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ

১৩

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

১৪

রোনালদো এখনো যেকোনো দলের জন্য ভয়ঙ্কর: স্পেন গোলরক্ষক

১৫

আবার দেখা হতে যাচ্ছে দুই বন্ধুর

১৬

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

১৭

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

১৮

২০ সেকেন্ডের স্পাইডার-ম্যান টিজারে মেসির আয় ১৮৩ কোটি টাকা

১৯

তেলের দামের প্রভাবে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

২০