Ritesh Beghi
১৫ এপ্রিল ২০২৬, ৩:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নতুন করে বৈঠকের বিষয়ে ট্রাম্পের বক্তব্যের পর যা বলল ইরান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য নতুন আলোচনা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসলামাবাদে ‘আগামী দুই দিনের মধ্যে কিছু হতে পারে’। তবে ইরান জানিয়েছে এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। খবর বিবিসি। 

বুধবার (১৫ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-কে একটি কূটনৈতিক সূত্র জানায়, নতুন করে কোনো বৈঠকের বিষয়ে ‘কোনো তথ্য নেই’। যদিও তেহরান ও পাকিস্তানের মধ্যে বার্তা আদান-প্রদান হয়েছে, কিন্তু কোনো কিছুই এখনো নিশ্চিত হয়নি। সূত্রটি আরও জানায়, আগের বৈঠক ব্যর্থ হওয়ার পরও পাকিস্তান মধ্যস্থতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এদিকে ট্রাম্পের সর্বশেষ মন্তব্য নিয়ে ইরান আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। ৮ এপ্রিল ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি আগামী ২২ এপ্রিল শেষ হওয়ার কথা।

এদিকে এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন, ইরান যুদ্ধ ‘প্রায় শেষের পথে’। ফক্স বিজনেসের উপস্থাপক মারিয়া বার্টিরোমোকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি মনে করি এটি প্রায় শেষ। খুব কাছাকাছি শেষ হয়ে এসেছে।’

তিনি আরও বলেন, ‘এখন যদি আমরা থেমে যাই, তাদের দেশ পুনর্গঠনে ২০ বছর লেগে যাবে। তবে আমরা এখনো শেষ করিনি। দেখা যাক কী হয়—আমার মনে হয় তারা চুক্তি করতে খুবই আগ্রহী।’

সাক্ষাৎকারের একটি অংশ সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে, যেখানে দেখা যায় ট্রাম্প বারবার ইরান যুদ্ধকে অতীতকাল হিসেবে উল্লেখ করছেন। এতে উপস্থাপক সরাসরি প্রশ্ন করেন যুদ্ধ শেষ হয়েছে কিনা। তার জবাবে ট্রাম্প বলেন, ‘এটা শেষ।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্বৃত্তদের হামলায় আহত মৎস্যজীবী দল নেতা টুটুলকে জাকির খানের অর্থসহায়তা

জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ

লেবাননে গির্জায় হামলা চালিয়েও ‘খ্রিষ্টানদের রক্ষাকর্তা’ সাজার দাবি নেতানিয়াহুর

‘২৩ বছর ধরে আমাকে শেষ করতে চেয়েছেন, পারেননি’

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত বেড়ে ৯

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

১০

বিয়ের সাজে আমির-গৌরী, প্রথম ছবি প্রকাশ্যে

১১

বিশ্বকাপে ব্রাজিল-নরওয়ে ম্যাচে বড় আকর্ষণ হালান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ

১২

জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ

১৩

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

১৪

রোনালদো এখনো যেকোনো দলের জন্য ভয়ঙ্কর: স্পেন গোলরক্ষক

১৫

আবার দেখা হতে যাচ্ছে দুই বন্ধুর

১৬

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

১৭

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

১৮

২০ সেকেন্ডের স্পাইডার-ম্যান টিজারে মেসির আয় ১৮৩ কোটি টাকা

১৯

তেলের দামের প্রভাবে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

২০