Ritesh Beghi
১০ অক্টোবর ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নতুন রূপে ফিরছে ‘বেন ১০’, থাকছে চমক!

ফিরছে শৈশব! কার্টুন নেটওয়ার্কের ইতিহাসে যে চরিত্রটি একসময় বাংলাদেশের শিশুদের কাছে ‘হিরো টাইম’-এর প্রতীক ছিল, সেই ‘বেন ১০’ এবার ফিরছে নতুন রূপে। তবে টিভিতে নয়, সম্পূর্ণ নতুন আঙ্গিকে কমিকস জগতে। মজার ব্যাপার এই যে, যারা প্রথমে এই কার্টুনটি তৈরি করেছিলেন, সেই মূল নির্মাতারাই এখন এই নতুন কমিকসটি বানাচ্ছেন।

সম্প্রতি এক প্রেস রিলিজের মাধ্যমে প্রকাশক ডিনামাইট এন্টারটেইনমেন্ট এই খবরটি নিশ্চিত করেছে। জানা গেছে, ‘বেন টেন’-এর মূল নির্মাতা ও প্রযোজনা সংস্থা ‘ম্যান অফ অ্যাকশন’ এর প্রতিষ্ঠাতা জো ক্যাসি নতুন এই কমিক সিরিজটি লিখবেন; আর কমিকসের ইলাস্ট্রেশনের দায়িত্বে থাকছেন জনপ্রিয় শিল্পী রবার্ট ক্যারি।

শুধু পুরোনো দর্শকদের খুশি করতেই নয়, বরং কমিকস জগতে একটি শক্তিশালী অবস্থান তৈরি করার লক্ষ্য নির্মাতাদের। তাই এই নতুন কমিক সিরিজটিকে পূর্বের ফ্র্যাঞ্চাইজিগুলোর চেয়ে বেশি অ্যাকশন-নির্ভর করা হবে। এছাড়াও চরিত্রগুলো অর্থাৎ- বেন টেনিসন, গোয়েন, গ্র্যান্ডপা ম্যাক্স এবং ক্লাসিক ওমনিট্রিক্স এলিয়েনদের নতুন রূপে দেখা যাবে।

তবে নির্মাতারা, মূল কাহিনি ও চরিত্রগুলোকে আধুনিকতার ছোঁয়ায় আকর্ষণীয় ভিজুয়াল দিয়ে উপস্থাপন করার মাধ্যমে ‘আলটিমেট বেন টেন’ হিসেবে তুলে ধরতে চান। তারা জানিয়েছেন, বেন ১০ তাদের হৃদয়ের খুব কাছের। গত ২০ বছর ধরে এটি তেমনই আছে; আমরা গ্যারান্টি দিচ্ছি, এটিই হবে বেন ১০-এর সেরা রূপ। যা বাজারের যেকোনো বড় মার্ভেল বা ডিসির মতো সিরিজের সাথে প্রতিযোগিতা করার ক্ষমতা রাখবে।

২০০৫ সালে যাত্রা শুরু করা এই কার্টুন সিরিজটি এবার নতুন এই কমিক সিরিজের মাধ্যমে কমিকস অনুরাগীদের মাঝে কী ধরনের সাড়া ফেলে, সেটাই এখন দেখার বিষয়। প্রকাশক ডিনামাইট এন্টারটেইনমেন্ট জানিয়েছে, এই কমিক সিরিজের প্রথম সংখ্যাটি ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে মুক্তি পেতে পারে।

সূত্র : আইএমডিবি, স্ক্রিনর‍্যান্টস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্বৃত্তদের হামলায় আহত মৎস্যজীবী দল নেতা টুটুলকে জাকির খানের অর্থসহায়তা

জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ

লেবাননে গির্জায় হামলা চালিয়েও ‘খ্রিষ্টানদের রক্ষাকর্তা’ সাজার দাবি নেতানিয়াহুর

‘২৩ বছর ধরে আমাকে শেষ করতে চেয়েছেন, পারেননি’

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত বেড়ে ৯

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

১০

বিয়ের সাজে আমির-গৌরী, প্রথম ছবি প্রকাশ্যে

১১

বিশ্বকাপে ব্রাজিল-নরওয়ে ম্যাচে বড় আকর্ষণ হালান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ

১২

জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ

১৩

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

১৪

রোনালদো এখনো যেকোনো দলের জন্য ভয়ঙ্কর: স্পেন গোলরক্ষক

১৫

আবার দেখা হতে যাচ্ছে দুই বন্ধুর

১৬

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

১৭

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

১৮

২০ সেকেন্ডের স্পাইডার-ম্যান টিজারে মেসির আয় ১৮৩ কোটি টাকা

১৯

তেলের দামের প্রভাবে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

২০