Publisher
২৩ ডিসেম্বর ২০২১, ৭:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নতুন শিক্ষাক্রমের পাইলটিং ১ ফেব্রুয়ারি শুরু: দীপু মনি

নিজস্ব প্রতিবেদক: দেশে নতুন শিক্ষাক্রম শুরু হচ্ছে ২০২৩ সাল থেকে। তার আগেই আগামী ১ ফেব্রুয়ারি থেকে দেশের সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন শিক্ষাক্রমের পাইলটিং শুরু করা হবে। ১ ফেব্রুয়ারির মধ্যেই নতুন বই প্রস্তুত হয়ে যাবে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব তথ্য জানান।

তিনি বলেন, মূলত পাইলটিং হওয়ার কথা ছিল মাধ্যমিকের ১০৯টি এবং প্রাথমিকের ১০০টি বিদ্যালয়ে। তবে গবেষণার জন্য সাতটি প্রতিষ্ঠানে পাইলটিং হলে সমস্যা নেই।

বৃহস্পতিবার রাজধানীর মাতুয়াইলে ছাপাখানা পরিদর্শন শেষে ডা. দীপু মনি বলেন, পাইলটিংয়ের জন্য ১ ফেব্রুয়ারির মধ্যেই নতুন বই প্রস্তুত হয়ে যাবে। পাইলটিংয়ে থাকছে মাধ্যমিকের সপ্তম শ্রেণি এবং প্রাথমিকের প্রথম শ্রেণি।

করোনার কারণে এ বছরও বই উৎসব হবে না জানিয়ে তিনি বলেন, এ বছরও বই উৎসব করার মতো পরিস্থিতি আমাদের নেই। সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ধরে ধরে বই বিতরণ করা হবে। শিক্ষার্থীরা সময়মতো বই হাতে পেয়ে যাবে।

ছাপাখানা পরিদর্শন করে কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। জানান, পুরোদমে কাজ চলছে। ছাপার কাজ প্রায় শেষ। আগামী দু’দিনের মধ্যে বই বাঁধাই হয়ে যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

২

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৩

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৫

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৬

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৭

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৮

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৯

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১০

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১১

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১২

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৩

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৪

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৬

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৭

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৮

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৯

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

২০