Publisher
৭ ফেব্রুয়ারী ২০২২, ১:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী ইইউ

অনলাইন ডেস্ক: বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সোমবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটেলি এই আগ্রহ প্রকাশ করেন। সাক্ষাতে তারা পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন।

ইইউ রাষ্ট্রদূত গ্রিন ট্রানজিশন, স্মার্ট গ্রিড, নবায়নযোগ্য জ্বালানি, নেপাল-ভুটানের সঙ্গে আঞ্চলিক সহযোগিতা প্রভৃতি খাতে অনুদান বা ঋণ দিয়ে জ্বালানি খাতে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। ইউরোপীয়ান ইনভেস্ট ব্যবহারের মাধ্যমে এ অর্থায়ন করা হবে। এ সময় রাষ্ট্রদূত সৌর বিদ্যুৎ ও বায়ুবিদ্যুতের অভ্যন্তরীণ উৎপাদন নিয়েও আগ্রহ প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, ইউরোপীয়ান দেশগুলোর সঙ্গে আমরা নিবিড়ভাবে কাজ করতে চাই। ক্লিন এনার্জি, বিতরণ খাতের ডিজিটালাইজেশন, স্মাট মিটার, স্মার্ট গ্রিড, ভূগর্ভস্থ তার, জ্বালানি খাতের আধুনিকায়ন প্রভৃতি খাতে একসঙ্গে কাজ করা যেতে পারে।

নসরুল হামিদ বলেন, ইউরোপীয়ান অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটকে আন্তর্জাতিক মানের একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান করার কাজও একসঙ্গে করা যেতে পারে। ক্রমাগত উন্নয়নের ফলে গ্যাস ও বিদ্যুতের চাহিদা উত্তরোত্তর বাড়ছে। জলবিদ্যুতের জন্য বাংলাদেশ নেপাল ও ভুটানে বিনিয়োগ করতে চায়। ইউরোপীয়ান ইউনিয়ন এখানে অংশ নিতে পারে।

এ সময় ইউরোপীয়ন ইউনিয়নের সঙ্গে কী কী বিষয়ে যৌথভাবে কাজ করা যায় তা খুঁজে বের করার জন্য যৌথ টিমের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

২

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৩

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৫

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৬

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৭

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৮

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৯

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১০

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১১

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১২

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৩

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৪

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৬

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৭

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৮

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৯

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

২০