news desk
১৯ মার্চ ২০২১, ৮:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরে পৃথক দূর্ঘটনায় দুইজনের মৃত্যু

নাটোরে পৃথক দূর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সদর এবং গুরুদাসপুর উপজেলায় এই দুর্ঘটনা ঘটে।
নাটোর রেলওয়ের স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী জানান, ভোর পাঁচটার দিকে ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি রেলগেট এলাকায় পৌঁছালে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়। নিহত ব্যক্তি মানষিক ভারসাম্যহীন ছিল। তিনি স্টেশন এলাকায় বহুদিন থেকেই ঘোরাফেরা করতো। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে শান্তাহার রেলওয়ে থানায় নিয়ে যায়।
অপরদিকে, গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চিতলাপাড়া গ্রামে ট্রলির চাপায় সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বাড়ির পাশ্ববর্তী পুকুর থেকে মাটি ক্রয় করে সাইফুল ইসলাম তার বাড়ীর পাশের একটি ডোবা ভরাট করছিল। এ সময় অসাবধানতাবসত ট্রলি উল্টে গেলে তাতে চাপা পড়ে ঘটনাস্থলেই সাইফুল মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রলির চালক সিরাজুল ইসলামকে ট্রলিসহ আটক করে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অমর ডি কস্তা
নাটোর প্রতিনিধি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

২

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

৩

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

৪

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

৫

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

৬

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৭

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

৮

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৯

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

১১

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

১২

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৩

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

১৪

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

১৫

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১৬

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১৭

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১৮

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৯

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

২০