news desk
১৬ ফেব্রুয়ারী ২০২০, ৪:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নানা আয়োজনে পীরগঞ্জে এম. এ ওয়াজেদ মিয়ার ৭৮তম জন্মবার্ষিকী পালন

প্রাইমটিভি বাংলা (অনলাইন)ঃ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট পরমানু বিজ্ঞানী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে পীরগঞ্জে সরকারী ও বেসরকারীভাবে বিভিন্ন কর্মসুচী পালিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারী রবিবার জম্মবার্ষিকী উপলক্ষে সকালে প্রয়াতের কবরের ফুল দিয়ে শুভেচ্ছা জানায়- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিম উল্লাহ, ডিসি আসিব আহসান, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও টিএমএ মমিন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনিসহ জেলা ও উপজেলার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নের্তৃবৃন্দ। বাদ যোহর ‘জয়সদন’ প্রাঙ্গনে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ওয়াজেদ মিয়ার কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়। প্রয়াতের আত্মার মাগফেরাত কামনায় দোয়া হয়। দোয়া পরিচালনা করেন মওলানা হাজী মোঃ শামছুল হক বাজিতপুরী। সকালে উপজেলা প্রশাসনের প্রকাশনায় ‘ড. এমএ ওয়াজেদ মিয়ার জীবন ও কর্ম নিয়ে স্মরনিকা’ ৬৪ পৃষ্ঠার একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করেন রংপুরের ডিসি আসিব আহসান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেন, ড. ওয়াজেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান একেএম ছায়াদত হোসেন বকুল উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারী পীরগঞ্জের ফতেপুরে সম্ভ্রান্ত মুসলিম পরিবার আব্দুল কাদের মিয়া ও ময়জান্নেছার ঘরে ওয়াজেদ মিয়া জন্ম নেন। তিনি ২০০৯ সালের ৯ মে ঢাকায় মৃত্যুবরণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

১

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

২

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৩

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৪

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৫

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

৬

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

৭

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

৮

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

৯

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১০

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১১

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১২

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৩

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৪

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৫

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১৬

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১৭

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

১৮

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

১৯

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

২০