admim
১২ মে ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ট্রাক, নিহত ১

জেলা প্রতিনিধি : ময়মনসিংহের মুক্তাগাছায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের চায়ের দোকানে ঢুকে পড়ে একটি ট্রাক। এতে ট্রাকের নিচে চাপা পড়ে সাইদুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার বিকাল ৫টার দিকে উপজেলার মানকোন ইউনিয়নের রায়ধোরা পূর্বপাড়া ব্রিজ সংলগ্ন মুক্তাগাছা-জামালপুর মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত সাইদুল উপজেলার রায়ধোরা পূর্বপাড়া এলাকার মৃত ওয়াহেদ আলী হাজীর ছেলে। আহত সোহেল একই এলাকার হেলাল উদ্দিনের ছেলে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকালে রায়ধোরা পূর্বপাড়া ব্রিজ সংলগ্ন চায়ের দোকানে যান সাইদুল ও সোহেল। সেখানে বসে চা পান করছিলেন তারা। এ সময় হঠাৎ দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই চায়ের দোকানে ঢুকে পড়ে। এতে সাইদুল ও সোহেল চাপা পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাদের অবস্থার অবনতি হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান সাইদুল।

মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘দুর্ঘটনার পর ঘাতক ট্রাক ও এর চালককে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাক ও চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রাখা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিদ্ধিরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

গ্রেফতারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

হাসিনা-আজিজ-বেনজীরসহ আসামির তালিকায় ‘হেভিওয়েট’ ৪১ জন

আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

ইয়ামিন হত্যা : সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

স্যাডি সিঙ্কের চরিত্র নিয়ে কৌতূহল

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কেন কান ধরে উঠবস করলেন সোনাক্ষী?

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইনফান্তিনোকে এবার জাতিসংঘ মহাসচিব বানাতে চান ট্রাম্প

১০

সাভারে কেমিক্যাল কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫

১১

ইরানে হামলা বন্ধ করেছে যুক্তরাষ্ট্র

১২

আর্জেন্টাইন খেলোয়াড়দের এমন আচরণ সত্যিই অগ্রহণযোগ্য, অথচ ম্যাচের আগে তাদের প্রশংসা করেছিলাম

১৩

প্রথমবারের মতো ইরানে হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত

১৪

সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী

১৫

হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে

১৬

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

১৭

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের

১৮

সত্যিই কি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন শাহরুখ?

১৯

পদত্যাগের পরও সাহাবুদ্দিন যেসব সুযোগ-সুবিধা পাবেন

২০