Publisher
১৮ জানুয়ারী ২০২২, ৩:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিশ্ছিদ্র নিরাপত্তায় হাসপাতালে লতা মঙ্গেশকর

নিজস্ব প্রতিবেদক: মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের নয় তলার একটি কেবিনে নির্লিপ্তভাবে শুয়ে আছেন লতা মঙ্গেশকর। নিশ্ছিদ্র নিরাপত্তায় তার কেবিনে একটি মশা মাছিরও গলে ঢোকার উপায় নেই। বোন উষা মঙ্গেশকর ব্রিচ ক্যান্ডির নিচে রিসেপশন থেকেই খোঁজ নিয়ে যান। আশা ভোসলে এসেছিলেন দিদিকে দেখতে। আশার অভিযোগ, কোভিড অনুশাসনের কথা তুলে তার গাড়ি হাসপাতালের কম্পাউন্ডেই ঢুকতে দেয়া হয়নি। অন্য সেলিব্রিটিদের ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ যেমন দৈনিক মেডিকেল বুলেটিন প্রকাশ করে, লতার ক্ষেত্রে তা করা হচ্ছে না সংগীত সম্রাজ্ঞীর ইচ্ছাতেই। তিরানব্বই বছর বয়স্ক লতা চান না তার শারীরিক অবস্থার কথা খুব বেশিজনের সামনে আসুক। লতার চিকিৎসার দায়িত্বে থাকা ডা. প্রতিত সামদানি সাংবাদিকদের জানিয়েছেন, নিউমোনিয়ায় আক্রান্ত হওয়া লতা মঙ্গেশকরের পুরোপুরি সেরে উঠতে আরও ১২-১৩ দিন লাগবে।
বয়সজনিত কারণেই তার সুস্থ হতে দেরি হচ্ছে বলে ডা. সামদানি জানান। তরল খাবার খাচ্ছেন লতা। দু’হাজার উনিশে যে কেবিনে তিনি ছিলেন চিকিৎসার জন্য সেই কেবিনটিতে এবারও রাখা হয়েছে তাকে। ঘরে টিভি এবং সাউন্ড সিস্টেম আছে। কিন্তু তিনি খুব কম টিভি দেখেন বা গান শোনেন। বরং খবরের কাগজে চোখ মেলাতেই তার আগ্রহ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্বৃত্তদের হামলায় আহত মৎস্যজীবী দল নেতা টুটুলকে জাকির খানের অর্থসহায়তা

জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ

লেবাননে গির্জায় হামলা চালিয়েও ‘খ্রিষ্টানদের রক্ষাকর্তা’ সাজার দাবি নেতানিয়াহুর

‘২৩ বছর ধরে আমাকে শেষ করতে চেয়েছেন, পারেননি’

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত বেড়ে ৯

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

১০

বিয়ের সাজে আমির-গৌরী, প্রথম ছবি প্রকাশ্যে

১১

বিশ্বকাপে ব্রাজিল-নরওয়ে ম্যাচে বড় আকর্ষণ হালান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ

১২

জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ

১৩

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

১৪

রোনালদো এখনো যেকোনো দলের জন্য ভয়ঙ্কর: স্পেন গোলরক্ষক

১৫

আবার দেখা হতে যাচ্ছে দুই বন্ধুর

১৬

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

১৭

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

১৮

২০ সেকেন্ডের স্পাইডার-ম্যান টিজারে মেসির আয় ১৮৩ কোটি টাকা

১৯

তেলের দামের প্রভাবে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

২০