admim
৯ মে ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পদ্মার এক ইলিশ সাড়ে ৮ হাজার টাকায় বিক্রি

জেলা প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মার ১ কেজি ৯৬০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ ৮ হাজার ৪২৮ টাকায় বিক্রি হয়েছে। শুক্রবার (৯ মে) সকালে অনলাইনের মাধ্যমে এক প্রবাসী মাছটি কিনে নেন।

শাকিল সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ বলেন, ভোরে জেলে ইসমাইল হালদারের কাছ থেকে ১ কেজি ৯৬০ গ্রাম ওজনের ইলিশ মাছটি ৪ হাজার ২০০ টাকা কেজি দরে ৮ হাজার ২৩২ টাকা দিয়ে কিনে নেই। পরে মাছটির ছবি বিক্রির জন্য ফেসবুকে আপলোড করলে এক প্রবাসী ৪ হাজার ৩০০ টাকা কেজি দরে ৮ হাজার ৪২৮ দিয়ে কিনে নেন। প্রবাসীর পরিবার থাকে চট্টগ্রামে। তাই মাছটি সেখানে ডেলিভারি করা হবে।

তিনি আরও বলেন, এই মৌসুমের এটাই সবচেয়ে বড় ইলিশ মাছ এখন পর্যন্ত। এত বড় ইলিশ মাছ অনেকদিন এই পদ্মায় পাওয়া যায় না।তাই বেশি দাম হলেও মাছটি আমি কিনে নিয়েছি। পদ্মার বড় ইলিশের চাহিদাও রয়েছে বেশ ভালো।

জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, অনেক আগে নদীতে বড় আকৃতির ইলিশ মাছ পাওয়া যেত। কিন্তু বর্তমানে বড় সাইজের ইলিশ মাছ সচরাচর কম পাওয়া যায়। তবে মাঝেমধ্যেই দৌলোদিয়ায় বড় আকৃতির ইলিশ মাছ পাওয়ার খবর পাওয়া যাচ্ছে। এটা খুশির খবর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাটোর আদলে সক্রিয় মক্কা প্রতিরক্ষা চুক্তি

১

জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে ৪ নতুন বই

৩

গ্যাসের সন্ধান মিলল নতুন কূপে, জ্বালানি খাতে সুখবর

৪

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

৫

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

৬

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৭

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৮

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৯

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

১০

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১১

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

১২

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

১৩

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১৪

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১৫

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১৬

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৭

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৮

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৯

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

২০