Publisher
১০ নভেম্বর ২০২৫, ২:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পরিবারের সঙ্গে কাটছে বিশেষ দিন, কী সুখবর দেবেন মিম

জনপ্রিয় লাক্স তারকা বিদ্যা সিনহা মিমের জন্মদিন আজ। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নায়িকা সাধারণত পরিবারের সঙ্গেই দিনটি উদযাপন করেন। সে ধারাবাহিকতায় গতকাল ৯ নভেম্বর দিবাগত রাত ১২টা থেকেই শুরু হয়েছে নানা আয়োজন।

তিনি জানান, আজ রাজধানীর বসুন্ধরায় তার নিজের অ্যাপার্টমেন্টে পরিবার ও কাছের মানুষদের নিয়ে চলবে জন্মদিন উদযাপন। যেহেতু তিনি ‘রিমার্ক’-এর (হারলেন) ব্র্যান্ড অ্যাম্বাসাডর তাই সেই প্রতিষ্ঠানের বিশেষ অনুরোধে তিনি জন্মদিনের কোনো একটা সময়ে তাদের অফিসে যাবেন। সেখানে কাটবেন কেক।

তবে এবারের জন্মদিনে যাচ্ছেন না কোনো চ্যানেলে বা কোনো পত্রিকা অফিসে। জন্মদিনটা একেবারেই নিজের মতো করে পরিবারের ছায়াতলে থেকেই তিনি কাটাতে চান তিনি।

মিম জানান, আর কিছুদিনের মধ্যেই নতুন একটি সুখবর সবাইকে দেবেন। জন্মদিনের রেশ থাকতে থাকতেই তিনি তার নতুন এ সুখবরটি সবাইকে জানান দেবেন। সেই সময় পর্যন্ত তার ভক্ত-দর্শককে অপেক্ষায় থাকার বিশেষ অনুরোধও করেছেন মিম। কি সেই সুখবর জানতে চাইলে রহস্য করে বলেন, ‘সময় নিতে চাই।’

এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে, মা হতে যাচ্ছেন এই অভিনেত্রী। সেই সুখবরটাই মূলত গোপন রেখেছেন সারপ্রাইজ হিসেবে।

মিম অভিনীত সর্বশেষ সিনেমা রায়হান রাফির ‘পরাণ’। এটি তার ক্যারিয়ারের সবচেয়ে সফল ও আলোচিত সিনেমা। এরপর থেকে আর সিনেমায় তার দেখা মেলেনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্বৃত্তদের হামলায় আহত মৎস্যজীবী দল নেতা টুটুলকে জাকির খানের অর্থসহায়তা

জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ

লেবাননে গির্জায় হামলা চালিয়েও ‘খ্রিষ্টানদের রক্ষাকর্তা’ সাজার দাবি নেতানিয়াহুর

‘২৩ বছর ধরে আমাকে শেষ করতে চেয়েছেন, পারেননি’

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত বেড়ে ৯

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

১০

বিয়ের সাজে আমির-গৌরী, প্রথম ছবি প্রকাশ্যে

১১

বিশ্বকাপে ব্রাজিল-নরওয়ে ম্যাচে বড় আকর্ষণ হালান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ

১২

জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ

১৩

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

১৪

রোনালদো এখনো যেকোনো দলের জন্য ভয়ঙ্কর: স্পেন গোলরক্ষক

১৫

আবার দেখা হতে যাচ্ছে দুই বন্ধুর

১৬

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

১৭

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

১৮

২০ সেকেন্ডের স্পাইডার-ম্যান টিজারে মেসির আয় ১৮৩ কোটি টাকা

১৯

তেলের দামের প্রভাবে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

২০