Publisher
১০ অগাস্ট ২০২১, ৪:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পর্নোকাণ্ডে স্বামী গ্রেফতার, এবার শিল্পা শেঠির বিরুদ্ধে দুই মামলা

নিজস্ব প্রতিবেদক: পর্নোকাণ্ডে বলিউড সেনসেশন শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। তাকে রিমান্ডেও নেওয়া হয়েছে। আর স্বামীর এই অপকর্মে সহায়কের ভূমিকার অভিযোগে পুলিশের কড়া নজরদারিতে আছেন নায়িকাও।

সে ঝামেলা না চুকতেই প্রতারণার মামলায় ফেঁসে গেলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। উত্তর প্রদেশে আর্থিক তছরুপের অভিযোগে দুটি মামলা হয়েছে শিল্পা ও তার মা সুনন্দা শেঠির বিরুদ্ধে।

লখনৌয়ে হজরতগঞ্জ থানায় একটি মামলা করেছেন জ্যোৎস্না চৌহান নামে এক নারী । রোহিত বীর সিং নামে এক ব্যক্তি বিভূতিখন্দ থানায় আরেকটি আর্থিক প্রতারণার অভিযোগ করেছেন। দুটি মামলা দায়ের হওয়ার পরই আরও তৎপর হয়ে উঠেছে লখনৌর পুলিশ। ইতোমধ্যে ওই দুই থানা থেকেই শিল্পা ও তার মাকে নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছে একাধিক ভারতীয় গণমাধ্যম।

লখনৌর পুলিশের ডিসিপি (পূর্ব) সঞ্জীব সুমন দেশটির গণমাধ্যমকে বলেন, ‌সোমবার লখনৌর পুলিশের একটি দল মুম্বাইয়ের উদ্দেশে রওনা দেবে শিল্পা ও তার মাকে জেরা করতে।

জানা যায়, ‘আইওসিস ওয়েলনেস সেন্টার’ নামে একটি সংস্থা চালাতেন শিল্পা। উত্তর প্রদেশে নানা জায়গায় ওই শরীরচর্চা কেন্দ্রের শাখাও রয়েছে। যার চেয়ারম্যান শিল্পা ও ডিরেক্টর হলেন তার মা। অভিযোগ, আরও একাধিক জায়গায় কোম্পানির শাখা খোলার নাম দিয়ে বহু মানুষের থেকেই কোটি কোটি টাকা আত্মসাৎ করেছিলেন তারা।

তবে বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি অভিযুক্ত কেউই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

সরকারের ছয় মাস : জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে

প্রথম দিনেই ২৭ কোটি, ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন বসন্ত

১০

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

১১

উচ্চ মূল্যস্ফীতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন ইরানের প্রেসিডেন্ট

১২

২১ সংগঠনের সমন্বয়ে নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

১৩

৮ মাস মধ্যপ্রাচ্যে ‘আব্রাহাম লিংকন’, ট্রাম্পের দাবি—‘সময় অনেক দীর্ঘ নয়’

১৪

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

১৫

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৬

ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপিতে শূন্য হবে দুই পদ, আলোচনায় রিজভী

১৭

সড়ক দুর্ঘটনায় আহত এআর রহমানের ছেলে

১৮

তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যবসায় হচ্ছে মারাত্মক ক্ষতি

১৯

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

২০