news desk
১৮ মে ২০২০, ৭:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পিরোজপুরে করোনার উপসর্গ নিয়ে হোম কোয়ারেন্টিনে থাকা বৃদ্ধার মৃত্যু

মোঃমিজানুর রহমান: পিরোজপুরের নাজিরপুরে করোনার উপসংগ নিয়ে হোম কোয়ারেন্টিনে থাকা ৭০ বছর বয়স্ক এক নারীর মৃত্যু হয়েছে। মৃত ওই নারী জেলার সদর উপজেলার শিকদারমল্লিক গ্রামের কুমারচিরা গ্রামে বাসিন্দা।সোমবার (১৮ মে) রাতে নাজিরপুর উপজেলার শ্রীরামাকাঠী ইউনিয়নের বালিবাবলা গ্রামে তার ভগ্নিপতির বাড়িতে তিনি মারা যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফজলে বারী জানান, ওই নারী ওই গ্রামের তার ভগ্নিপতির বাড়িতে গত এক মাস আগে বেড়াতে যান। কিন্তু ঢাকা থেকে আসা তার বোনের মেয়ে করোনা আক্রান্ত হওয়ায় গত শনিবার (১৬ মে) ওই বাড়ি লকডাউন করা হয়। ওই ঘরে থাকা ওই নারী সোমবার (১৮ মে) সন্ধ্যায় হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়। পাশাপাশি তার ডায়েরিয়া শুরু হয়। খবর শুনে সঙ্গে সঙ্গেই হাসপাতালের তিন সদস্যের একটি চিকিৎসক দল ওই নারীর চিকিৎসার জন্য সেখানে পাঠানো হয়। এমন কি তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানোর সব ব্যবস্থার আয়োজন করা হয়। এরমধ্যেই রাতে তিনি মারা যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শুভ ওঝা আরও জানান, হোম কোয়ারেন্টিনে থাকা ওই নারী করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। ওই বাড়ির সবাই হোম কোয়ারেন্টিনে রয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে তাকে সমাহিত করার কাজ চলছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে স্বর্ণের দামে ধস

সংবিধান ও দেশ রক্ষায় ঐক্যের ডাক রাহুল গান্ধীর

যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

জোড়া পেনাল্টি দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল নেদারল্যান্ডস

ইতালির লিগে যাচ্ছেন মার্তিনেজ, বিশ্বকাপের আগে নতুন গুঞ্জন

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৪

ইরানের ওপর অবরোধই কার্যকর চাপ, দাবি ট্রাম্পের

ইরান ও ইসরাইলকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হাম ও উপসর্গে মৃত্যু ৮

১০

বিশ্বকাপ শুরুর আগে ইংল্যান্ডের ঘাঁটির কাছে গোলাগুলি, নিরাপত্তা নিয়ে শঙ্কা

১১

চট্টগ্রামসহ ১১ জেলায় ঝড়বৃষ্টির আভাস

১২

ক্লাবগুলোকে ৩৫৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেবে ফিফা

১৩

বিশ্বকাপের আগে ব্রাজিল দলে নতুন দুঃসংবাদ

১৪

সৌদির বিমানঘাঁটিতে বিস্ফোরণ, দায় অস্বীকার ইরানের

১৫

শিল্পকলা একাডেমিতে আগামীকাল ‘১ মিনিট পরিবেশ চলচ্চিত্র উৎসব ২০২৬’

১৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন

১৭

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ ৬

১৮

‘ডন ৩’-তে রণবীরের বদলে কি হৃতিক, অভিনেতার পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে

১৯

ট্রাম্পের সঙ্গে খামেনির বৈঠক ‘অবাস্তব’: আরাগচি

২০