news desk
২৮ ফেব্রুয়ারী ২০২১, ৬:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পুলিশের সঙ্গে ছাত্রদল কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের সঙ্গে ছাত্রদল কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রবিবার সকাল ১১টার দিকে প্রেসক্লাবের সামনে এই ঘটনা ঘটে। এ সময় পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে ছাত্রদল কর্মীরা। সংঘর্ষে পুলিশ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

জানা যায়, এ দিন সকাল ১০টায় প্রেসক্লাবের ভেতর বিক্ষোভ সমাবেশ শুরু করে ছাত্রদল কর্মীরা। এ সময় প্রেসক্লাবের গেটের বাইরে অবস্থান নেয় পুলিশ। পরে ১১টার দিকে ছাত্রদল কর্মীরা গেটের বাইরে এলে তাদের সঙ্গে প্রথম দফায় সংঘর্ষ হয় পুলিশের। এ সময় তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পরে দ্বিতীয় দফায় আবারো গেটের বাইরে এসে স্লোগান দিতে থাকে বিক্ষোভরত ছাত্রদল কর্মীরা। এ সময় প্রেসক্লাবের ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে তারা।

সম্প্রতি কারাগারে লেখক মুশতাকের মৃত্যুর প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে ছাত্রদল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

সরকারের ছয় মাস : জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে

প্রথম দিনেই ২৭ কোটি, ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন বসন্ত

১০

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

১১

উচ্চ মূল্যস্ফীতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন ইরানের প্রেসিডেন্ট

১২

২১ সংগঠনের সমন্বয়ে নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

১৩

৮ মাস মধ্যপ্রাচ্যে ‘আব্রাহাম লিংকন’, ট্রাম্পের দাবি—‘সময় অনেক দীর্ঘ নয়’

১৪

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

১৫

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৬

ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপিতে শূন্য হবে দুই পদ, আলোচনায় রিজভী

১৭

সড়ক দুর্ঘটনায় আহত এআর রহমানের ছেলে

১৮

তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যবসায় হচ্ছে মারাত্মক ক্ষতি

১৯

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

২০