Publisher
৬ মে ২০২১, ১২:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী  দুঃসাহসিক কাজ করেছেন: মতিয়া চৌধুরী

শেরপুর জেলা প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা উপলক্ষে সারা বাংলাদেশে এক দুঃসাহসিক কাজ করেছেন যা অতিতে কেউ করতে পারেনি বলে মন্তব্য করেছেন সাবেক কৃষিমন্ত্রী, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি ।
বৃহস্পতিবার (৬ মে) সকালে শেরপুরের নালিতাবাড়ীর নয়াবিল উচ্চ বিদ্যালয় মাঠে ঈদের শুভেচ্ছা হিসেবে তার ব্যক্তিগত তহবিল থেকে বস্ত্র বিতরণকালে সংক্ষিপ্ত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এই মহামারি করোনায় মানুষের মন মলিন হবে, হাসি মুখে ঈদ করতে পারবেন না এসব ভেবে শেখ হাসিনার ঘুম হয় না। তাই তিনি দেশে ১৫ লাখ পরিবারকে আড়াই হাজার করে টাকা দিচ্ছেন।
বেগম মতিয়া চৌধুরী দিনব্যাপী তার নিজস্ব তহবিল থেকে নালিতাবাড়ী পৌরসভা ও ১২ ইউনিয়নের প্রায় ২ হাজার ৬০০ দুস্থ নারীকে একটি করে শাড়ি উপহার হিসাবে প্রদান করেন ।
এ সময় তার সাথে ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভিন, পৌর মেয়র আবুবক্কর সিদ্দিক, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক ও কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যায়ণ উপ-কমিটির সদস্য গোপাল চন্দ্র সরকারসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুযোগ নিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

এক ম্যাচেই যত রেকর্ড ভাঙলেন মেসি

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাচ্ছে ইরান?

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে জানালেন মির্জা ফখরুল

ইরানে কোনো অর্থ খরচ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর

১০

বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

১১

রামিসা হত্যা মামলা: আপিল শুনানির পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১২

নেইমারকে নিয়ে নতুন শঙ্কায় ব্রাজিল

১৩

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বেনজীরের প্রয়োজনীয় নথিপত্র

১৪

স্কোরলাইন বলছে ড্র, ইরানের গল্প বলছে অন্য কিছু

১৫

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ?

১৬

ইরান প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত জব্দ সম্পদ ছাড় নয়: যুক্তরাষ্ট্র

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০