news desk
২৬ নভেম্বর ২০২০, ৬:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফুটবল বিশ্বকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেলেন ম্যারাডোনা!

৬০ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নিলেন বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা কিংবদন্তি। আর্জেন্টাইন কিংবদন্তির আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছে না ফুটবল দুনিয়া। কদিন আগেই সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। চিকিৎসকদের পরামর্শে ভর্তি হয়েছিলেন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে। ম্যারাডোনার তো নতুন জীবন শুরু হওয়ার কথা ছিল। সেই তিনি সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে।

ইতালিয়ান ক্লাব নাপোলিতে ১৯৮৪ থেকে ১৯৯১ পর্যন্ত প্রায় সাত বছর খেলেছেন ম্যারাডোনা। কিংবদন্তির এমন বিদায়ে শোকাহত তার ক্লাব। এক বিবৃতিতে তারা বলেছে, ‘শহর ও ক্লাবের জন্য অনেক বড় এক ধাক্কা। আমরা শোকাহত। মনে হচ্ছে একজন মুষ্টিযোদ্ধা ছিটকে গেলেন। আমরা স্তম্ভিত। সবসময় আমাদের হৃদয়ে থাকবে, দিয়েগো।’

সর্বকালের সেরা ফুটবলারের তর্কে যার সঙ্গে সবসময় প্রতিদ্বন্দ্বিতা ছিল, সেই ব্রাজিল কিংবদন্তি পেলেও বন্ধুকে হারিয়ে শোকস্তব্ধ। রয়টার্সের সঙ্গে আলাপে পেলে বলেন, ‘এমন একজন বন্ধুকে হারানোর মতো দুঃখের সংবাদ পেলাম। ঈশ্বর তার পরিবারকে শোক সইবার শক্তি দিন। অবশ্যই, একদিন স্বর্গে আমরা একসঙ্গে ফুটবল খেলব।’

ম্যারাডোনার দেশ আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন টুইটারে শোক জানিয়েছে এভাবে, ‘আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়ার মাধ্যমে আমাদের কিংবদন্তি দিয়েগো আরমান্দো ম্যারাডোনার মৃত্যুতে গভীর সমবেদনা জানাচ্ছি। আপনি সবসময় আমাদের হৃদয়ে থাকবেন।’

পর্তুগাল এবং জুভেন্টাসের ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আজ আমি একজন বন্ধুকে বিদায় বলছি আর বিশ্ব বিদায় বলছে চিরায়ত এক প্রতিভাকে। আমাদের সময়ের অন্যতম সেরা একজন। অতুলনীয় এক জাদুকর। তিনি একটু তাড়াতাড়িই চলে গেলেন। কিন্তু রেখে গেলেন অগণিত ভক্ত। এ শূন্যতা পূরণ হওয়ার নয়। ওপারে ভালো থাকবেন। আপনাকে কখনও ভুলব না।’

ম্যারাডোনার উত্তরসূরী আর্জেন্টাইন খুদেরাজ লিওনেল মেসি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘সকল আর্জেন্টাইন ও সারাবিশ্বের সবার জন্য কষ্টের একটি দিন। তিনি আমাদের ছেড়ে গেছেন কিন্তু চলে যাননি। দিয়েগো অমর। আমি তার সঙ্গে কাটানো সকল সুন্দর মুহূর্ত নিজের কাছে রেখে দিয়েছি। তার পরিবার ও কাছের বন্ধুদের জন্য আমার সহমর্মিতা। শান্তিতে থাকুন ম্যারাডোনা।’

স্বদেশি ক্লাব বোকা জুনিয়র্সে দুই দফায় ১৯৮১-৮২ এবং ১৯৯৫-৯৭ মৌসুমে খেলেছেন ম্যারাডোনা। তারা শোক জানিয়েছে এভাবে, ‘অশেষ ধন্যবাদ। অমর দিয়েগো।’

লা লিগার ক্লাব বার্সেলোনাতেও খেলেছেন ১৯৮২ থেকে ১৯৮৪ পর্যন্ত। তারা লিখেছে, ‘এফসি বার্সেলোনা আমাদের ক্লাবের খেলোয়াড় এবং বিশ্ব ফুটবলের আইকন দিয়েগো আরমান্দো ম্যারাডোনার মৃত্যুতে গভীর সমবেদনা জানাচ্ছে। ওপারে ভালো থাকবেন দিয়েগো। সবকিছুর জন্য ধন্যবাদ।’

লা লিগার আরেক সফল ক্লাব রিয়াল মাদ্রিদ শোক জানিয়ে লিখেছে, ‘রিয়াল মাদ্রিদ এবং এর প্রেসিডেন্ট বিশ্ব ফুটবলের কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে গভীর শোক জানাচ্ছে। তার পরিবার, বন্ধু, ক্লাব এবং সকল ফুটবল ভক্ত বিশেষ করে আর্জেন্টিনার, তাদের জন্য সমবেদনা। তিনি অসংখ্য ভক্তকুল রেখে গেছেন। বিশ্বজুড়ে লাখো ভক্তের কাছে কিংবদন্তি তিনি।’

আর্জেন্টাইন ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজে ম্যারাডোনা খেলেছেন ১৯৯৩-৯৪ মৌসুমে। তারাও ঘরের ছেলেকে হারিয়ে শোকস্তব্ধ। ক্লাবটি লিখেছে, ‘কিছু বলার ভাষা নেই। ওপারে ভালো থাকবেন দিয়েগো।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

২

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

৪

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

৫

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৬

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৮

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৯

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১০

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১১

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১৩

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৪

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১৫

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৭

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৮

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৯

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

২০