Publisher
২৮ এপ্রিল ২০২১, ২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে পরীক্ষামূলক সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ শুরু

বগুড়া প্রতিনিধি: বগুড়ার ২৫০ শয্যার মোহাম্মদ আলী হাসপাতালে করোনা আক্রান্তসহ সব রোগীদের সেবা দিতে কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সরবরাহ চালু করা হয়েছে। ১৬ হাজার লিটার ধারণ ক্ষমতার সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই কেন্দ্রে আপাতত ৩ হাজার লিটার দিয়ে পরীক্ষামূলক চালু করা হয়েছে।
বুধবার (২৮ এপ্রিল ) বিকেলে বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক আনুষ্ঠানিক ভাবে এই প্লান্টের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এসময় বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূইয়া বিপিএম বার, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, সামির হোসেন মিশু, হাসপাতালের তত্ত্বাধায়ক এটিএম নুরুজ্জামান, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শফিক আমিন কাজলসহ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সরবরাহের জন এর মাধ্যমে ২২৩ জন করোনাসহ অন্যান্য জরুরী রোগী বা শ্বাসকষ্টের রোগীদের অক্সিজেন সরবরাহ করা যাবে। অক্সিজেন পয়েন্ট বসানোর কাজ শেষ হয়েছে। প্রতিটি অক্সিজেন সরবরাহ থাকবে। এর মধ্যে ৪টি ওয়ার্ড, কেবিন, অপারেশন থিয়েটার, জরুরী বিভাগে পয়েন্ট বসানো হয়েছে। হাসপাতালে ১১৬টি করোনা বেড, ১০৮ টি সাধারণ বেড এবং ৮টি রয়েছে আইসিইউ এর জন্য। আইসিইউতে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা মাধ্যমে করোনর সংকটাপন্ন রোগীদের অক্সিজেন সেবা দেয়া সম্ভব হবে।

গত ২২ ডিসেম্বরে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান কেন্দ্রীয় সেন্ট্রাল অক্সিজেন সিসটেম এর কার্যাদেশ পায়। ফেব্রুয়ারি মাসে কাজ শেষ করার কথা থাকলেও তা এপ্রিল মাসে এসে কাজ শেষ হয়। কাজটির বাজেট ছিল প্রায় ৩ কোটি ৮৮ লাখ টাকা।
এর আগে জরুরিভাবে বগুড়া ২৫০ শয্যার মোহাম্মদ আলী হাসপাতালকে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহের (সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই) আওতায় আনার কার্যক্রম শুরু করা হয়। করোনায় মুমূর্ষু রোগীদের হাই ফ্লো ন্যাজাল ক্যানোলার মাধ্যমে অক্সিজেন প্রবাহ বাড়িয়ে দেয়ার জন্য ৩ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় একটি প্ল্যান্ট। হাসপাতালের পাশে প্ল্যান্টের চুল্লি ও মেশিনারিজ বসানো হয়েছে।
এ বিষয়ে চিকিৎসকরা বলছেন, কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ সচল হওয়ায় এখন থেকে হাসপাতালে করোনা রোগীরা হাই ফ্লো ন্যাজাল ক্যানোলার মাধ্যমে অক্সিজেন নিতে পারবেন। কারণ রোগীর শরীরে অক্সিজেনের মাত্রা কমে গেলে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলার ছাড়া কাজ হয় না।
এ প্রসঙ্গে হাসপাতালের তত্ত¡াবধায়ক এটিএম নুরুজ্জামান বলেন, ‘সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই চালু হওয়ায় এখন করোনা আক্রান্তসহ মোট ২২৩ জন রোগীকে অক্সিজেন সাপ্লাই করা সম্ভব হবে। একইভাবে আইসিইউতে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলার মাধ্যমে করোনার সঙ্কটাপন্ন রোগীরা অক্সিজেন সেবা পাবে। এতদিন সীমিত আকারে এই সেবা শুধু বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) চালু ছিল। বুধবার থেকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালও এই তালিকায় যুক্ত হলো।’

মোহাম্মদ আলী হাসপাতালের চিকিৎসাধীন রোগীর আত্মীয় আব্দুল মতিন নামের একজন বলেন, ‘এখানে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু হওয়ার ফলে দুর্ভোগ লাঘব হলো। এখন হাসপাতালের স্বাস্থ্য কর্মীদের অক্সিজেন সিলিন্ডার নিয়ে রোগীর বেডে বেডে টানা হেঁচড়া করতে হবে না।’

এ বিষয়ে স্পেকট্রা অক্সিজেন লিমিটেড বগুড়ার কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘কাজ দ্রæতগতিতে করা হয়েছে। সঙ্কটময় মুহূর্তে আমরা এই প্ল্যান্টটি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বুঝে দিতে পেরেছি।’ গত বছরের ২২ ডিসেম্বরে ৩ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান স্পেকট্রা অক্সিজেন লিমিটেড বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে কেন্দ্রীয় সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম নির্মাণের কার্যাদেশ পায় বলে তিনি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

১

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

২

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

৩

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

৪

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

৬

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

৭

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

৮

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

৯

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১০

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১১

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১২

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১৩

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

১৪

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

১৬

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

১৭

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৮

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

১৯

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

২০