news desk
১৯ জানুয়ারী ২০২০, ৩:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে

বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ (রোববার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে আরো দুই গোল করে, ৩-০ ব্যবধানে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে।

এ জয়ে ‘এ’ গ্রুপ রানার্সআপ হয়ে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন বুরুন্ডির বিপক্ষে ২৩ জানুয়ারি বিকেল ৫ টায়।

১৮ মিনিটে এগিয়ে যাওয়া বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করে ৬৫ মিনিটে। মতিনের দ্বিতীয় গোলটি ছিল আরো চমৎকার। মাঝ সীমানায় শ্রীলংকার ডিফেন্ডার সুপনের পা থেকে বল কেড়ে নিয়ে একক প্রচেষ্টায় ঢুকে পড়ের ডি বক্সে। লংকান গোলরক্ষক এগিয়ে এলে তাকেও কাটিয়ে বল জালে পাঠান মতিন।

৮৫ মিনিটে বাংলাদেশের তৃতীয় গোল করেন মোহাম্মদ ইব্রাহিম। বাম দিক দিয়ে ঢুকে বদলি রাকিব বল বাড়িয়ে দেন ইব্রাহিমকে। আগে দুইবার ব্যর্থতার পরিচয় দেয়া ইব্রাহিম এবার ভুল করেননি- বল জালে পাঠান ঠান্ডা মাথায়।

গুরুত্বপূর্ণ ম্যাচটি দেখতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে আসন নিয়েছিল উল্লেখযোগ্য দর্শক। পশ্চিম গ্যালারির পুরোটাই দর্শকে ঠাসা। সমর্থকরা ঢোল-বাদ্য-বাজনা নিয়ে বাংলাদেশ-বাংলাদেশ স্লোগানে মুখরিত করে তুলেছিল পুরো গ্যালারি।

বাংলাদেশ একাদশ দলে যারা আছেন,
আশরাফুল রানা, রহমত মিয়া, তপু বর্মন, সাদ উদ্দিন, মতিন মিয়া, সোহেল রানা, বিশ্বনাথ ঘোষ, ইব্রাহিম (সুশান্ত ত্রিপুরা), রিয়াদুল হাসান, মানিক মোল্লা (রাকিব) ও সুফিল (মামুনুল)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০