Publisher
৪ এপ্রিল ২০২৩, ৩:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে আহত ২৩ জন, হাসপাতালে ভর্তি ৬

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বঙ্গবাজারে আগুন লাগার ঘটনায় ২৩ জন আহত হয়েছেন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ও শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে উভয় হাসপাতালে ভর্তি আছেন ছয়জন।

আজ মঙ্গলবার বিকেলে হাসপাতালগুলো থেকে এ তথ্য পাওয়া যায়।

জানা যায়, ঢামেক হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে চলে গেছেন ১৭ জন ও ভর্তি আছেন চারজন। ভর্তি হওয়া রোগীরা হলেন- নিলয় (৩৫), শাহিন (৪০), রিপন (৪০) রুবেল (৩২)। এছাড়া বার্ন ইনস্টিটিউটে দুইজন ভর্তি আছেন। তারা হলেন- ফায়ারম্যান মেহেদী হাসান ও দোকানের কর্মচারী মো. রাব্বী (১৭)। এছাড়া হৃদয় (১৩) নামে আরেকজন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. এসএম আইয়ুব হোসেন সমকালকে বলেন, ফায়ারম্যান মেহেদী হাসানের শ্বাসনালী ধোঁয়ায় আক্রান্ত হয়েছে। হৃদয়ের এক শতাংশ পুড়ে গেছে এবং রাব্বীর দুই শতাংশ পুড়ে গেছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া সমকালকে বলেন, আহতরা কেউ হালকা আঘাত পেয়েছেন। তারা চিকিৎসা নিয়ে চলে গেছেন। ঢামেক হাসপাতালে চারজনকে ভর্তি করা হয়েছে।

এদিন সকাল সোয়া ৬টায় রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ড ঘটে। প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণ করতে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মিলিত সাহায্যকারী দল এবং বাংলাদেশ বিমানবাহিনীর সাহায্যকারী দল ও একটি হেলিকপ্টার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

২

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৩

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৫

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৬

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৭

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৮

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৯

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১০

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১১

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১২

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৩

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৪

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৬

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৭

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৮

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৯

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

২০