Publisher
১৬ মার্চ ২০২৩, ৩:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশে এলএনজি টার্মিনাল করতে আগ্রহী রাশিয়া

অনলাইন ডেস্কঃ বাংলাদেশে এলএনজি টার্মিনাল করতে আগ্রহী রাশিয়া। রাশিয়া-বাংলাদেশ আন্তসরকার কমিশনের অধিবেশনে এ আগ্রহ দেখিয়েছে রাশিয়া। তবে এমন প্রস্তাব নাকচ করে দিয়েছে বাংলাদেশ।

কারণ স্বল্পমেয়াদে আমদানি করতে হলে বেশি দাম দিতে হবে। তাছাড়া বর্তমানে দেশে ডলার সংকট চলছে। এ সময়ে দ্রুত অনেক বেশি ডলার পরিশোধ এবং অর্থ পরিশোধের জটিলতা (কোনো কারেন্সিতে) কাটানো সম্ভব নয় বলে মনে করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে (কাতার, কুয়েত, আরব আমিরাতসহ অন্যান্য) যেমন দীর্ঘমেয়াদে আমদানি চুক্তি রয়েছে, তেমনটিই করতে চায় ঢাকা।

সূত্রের বরাতে একটি জাতীয় দৈনিকের খবরে এ তথ্য জানানো হয়। ১৩ থেকে ১৫ মার্চ তিন দিনব্যাপী ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত এ কমিশনের অধিবেশন শেষ হয়েছে বুধবার।

এতে রাশিয়ার পক্ষে ছিলেন আন্তসরকার কমিশনের চেয়ারম্যান ও রাশিয়া ফেডারেশনের ফেডারেল এজেন্সি ফর ফিশারিজের প্রধান ইলিয়া ভি শেসতাকভ। বাংলাদেশের পক্ষে ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খান।

খবরে বলা হয়েছে, রাশিয়া বাংলাদেশে যৌথভাবে সার কারখানা, জ্বালানি পরিশোধন কারখানা এবং চামড়া ও চামড়াজাত কারখানা স্থাপন করতে চায়। এছাড়া প্রাণিসম্পদ এবং কৃষি খাতের জন্য গবেষণাগার তৈরি করতেও আগ্রহ দেখিয়েছে দেশটি। একই সাথে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ স্থাপনে বাংলাদেশকে ঋণ দেওয়ার বিষয়েও ইতিবাচক রাশিয়া।

অপরদিকে বাংলাদেশ চায় রাশিয়ায় পণ্য রপ্তানিতে শুল্ক সুবিধা এবং দেশটিতে সরাসরি পণ্য রপ্তানির সুযোগ। এছাড়া বাংলাদেশ চায় রাশিয়ার সঙ্গে সরাসরি ব্যাংকিং লেনদেন। রাশিয়ার স্পুতনিক ব্যাংক ও বাংলাদেশের সোনালী ব্যাংকের মাধ্যমে লেনদেন হওয়ার বিষয় পাঁচ বছর ধরে আলোচনা হলেও অগ্রগতি নেই। এছাড়া মোট ৩৩টি বিষয় নিয়ে আলোচনা হয়েছে অধিবেশনে। তবে আলোচনায় তেমন কোনো অগ্রগতি না থাকায় কোনো বিষয় চূড়ান্ত হয়নি।

অধিবেশনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প নিয়েও আলোচনা হয়। প্রকল্পে রাশিয়া-বাংলাদেশের চুক্তিতে এমন একটি ধারা আছে যেখানে- রাশিয়ার ঠিকাদার দেরি করলে বাংলাদেশকে জরিমানা দিতে হয়। চুক্তির সেই ধারা সংশোধনের বিষয়ে আলোচনা হয়েছে, তবে কোনো সিদ্ধন্ত হয়নি। ওই ধারার কারণে বাংলাদেশ ইতোমধ্যে প্রায় ৭৮ কোটি টাকা জরিমানা দিয়েছে।

কমিশনের প্রথম অধিবেশনে নেতৃত্ব দেওয়া সাবেক ইআরডি সচিব কাজী শফিকুল আযম বলেন, ‘আমদানি-রপ্তানি বাণিজ্যে শুধু পশ্চিমা দেশগুলোর ওপর নির্ভর করলেই চলবে না, বাংলাদেশের জন্য একটা বড় গন্তব্যস্থল হতে পারে রাশিয়া। এ বিষয়ে দুই পক্ষকেই ছাড় দিতে হবে। তবে রাশিয়া যেহেতু বড় দেশ, তাই বড় ছাড় দেবে রাশিয়া। আমরা সেটাই চাই, সেভাবেই আলোচনা এগিয়ে নিতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

২

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৩

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৫

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৬

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৭

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৮

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৯

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১০

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১১

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১২

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৩

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৪

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৬

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৭

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৮

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৯

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

২০