Publisher
৪ ডিসেম্বর ২০২২, ১১:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র হলেন মো. মেজবাউল হককে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মেজবাউল হককে নতুন মুখপাত্র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (৪ ডি‌সেম্বর) তাকে মুখপাত্র হিসেবে নিয়োগ দেয় আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক।

তি‌নি বর্তমান মুখপাত্র ও নির্বাহী পরিচালক জি এম আবুল কালাম আজাদের স্থলাভিষিক্ত হচ্ছেন। আজ থেকেই মুখপাত্র হিসে‌বে দায়িত্ব পালন করবেন মেজবাউল হক।

নতুন মুখপাত্র মো. মেজবাউল হক ১৯৯৩ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। চাকুরীক্ষেত্রে তিনি বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন, ভিজিলেন্স, ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্যাট্রেজিক প্ল্যানিং ডিপার্টমেন্ট ও সবশে‌ষ পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

এর আগে মুখপাত্রের দায়িত্বে ছিলেন মো. সিরাজুল ইসলাম। গত ৪ অক্টোবর সিরাজুল ইসলাম অবসরে গেলে ৬ অক্টোবর নতুন মুখপাত্র হন জি এম আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদকে প‌রিবর্তন করে মেজবাউল হককে দা‌য়িত্ব দেওয়া হলো। তিনি মাত্র এক মাস দুই দিন মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

২

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৩

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৫

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৬

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৭

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৮

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৯

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১০

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১১

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১২

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৩

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৪

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৬

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৭

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৮

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৯

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

২০