Ritesh Beghi
২৭ ফেব্রুয়ারী ২০২৬, ৭:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিতর্কে অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’

কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের কালজয়ী সৃষ্টি ‘গুপী গাইন বাঘা বাইন’ -এর জনপ্রিয় গানের সুর ও কথার আদলে তৈরি করা হয়েছে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের নতুন সিনেমা ‘ভূত বাংলা’র একটি গান। ‘রাম জি আকে ভালা করেঙ্গে’ শিরোনামের এই গানটি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। নেটিজেনদের একাংশ দাবি করছেন, এই ব্যবহারের মাধ্যমে সত্যজিৎ রায়ের সৃষ্টিকে অবমাননা করা হয়েছে। 

হরর-কমেডি ঘরানার এই সিনেমার নতুন গানটিতে ‘কালা ভূত গোরা ভূত’, ‘নর ভূত মাদা ভূত’ কিংবা ‘ভাই ভূত বহেনা ভূত’-এর মতো শব্দ ব্যবহার করা হয়েছে, যা সরাসরি সত্যজিতের ‘আহা ভূত, বাহা ভূত’ গানের অনুষঙ্গকে মনে করিয়ে দেয়। গানের দৃশ্যায়ন নিয়েও আপত্তি তুলেছেন সমালোচকরা। তাদের মতে, মূল গানের যে স্নিগ্ধতা ও আবেদন ছিল, সুরকার প্রীতম ও গীতিকার কুমার তা বজায় রাখতে ব্যর্থ হয়েছেন। বিশেষ করে গানে অক্ষয় কুমারের সঙ্গে স্বল্পবসনা প্রেতিনী বা নর্তকীদের নাচকে গানটির আবহের সঙ্গে সঙ্গতিহীন বলে মনে করছেন অনেকে।

বিতর্কের মুখে পড়ে সুরকার প্রীতম সামাজিক মাধ্যমে জানিয়েছেন, সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়েই তিনি এই গানটি নির্মাণ করেছেন। তবে সাধারণ দর্শক ও চলচ্চিত্র প্রেমীদের প্রশ্ন, শ্রদ্ধা জানানোর ক্ষেত্রে মূল গানের শৈল্পিক মান ও গাম্ভীর্যের দিকে কেন নজর দেওয়া হলো না। সামাজিক মাধ্যমে অনেকেই এই প্রচেষ্টাকে সস্তা অনুকরণ বলে অভিহিত করেছেন।

প্রিয়দর্শন পরিচালিত এই সিনেমাটি আগামী ১০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর আগে এই পরিচালক-অভিনেতা জুটি ‘ভুলভুলাইয়া’ ও ‘ভাগম ভাগ’-এর মতো জনপ্রিয় কমেডি সিনেমা উপহার দিয়েছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্বৃত্তদের হামলায় আহত মৎস্যজীবী দল নেতা টুটুলকে জাকির খানের অর্থসহায়তা

জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ

লেবাননে গির্জায় হামলা চালিয়েও ‘খ্রিষ্টানদের রক্ষাকর্তা’ সাজার দাবি নেতানিয়াহুর

‘২৩ বছর ধরে আমাকে শেষ করতে চেয়েছেন, পারেননি’

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত বেড়ে ৯

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

১০

বিয়ের সাজে আমির-গৌরী, প্রথম ছবি প্রকাশ্যে

১১

বিশ্বকাপে ব্রাজিল-নরওয়ে ম্যাচে বড় আকর্ষণ হালান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ

১২

জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ

১৩

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

১৪

রোনালদো এখনো যেকোনো দলের জন্য ভয়ঙ্কর: স্পেন গোলরক্ষক

১৫

আবার দেখা হতে যাচ্ছে দুই বন্ধুর

১৬

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

১৭

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

১৮

২০ সেকেন্ডের স্পাইডার-ম্যান টিজারে মেসির আয় ১৮৩ কোটি টাকা

১৯

তেলের দামের প্রভাবে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

২০