Ritesh Beghi
৪ ডিসেম্বর ২০২৫, ৩:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিপিএলে রাজশাহী ও চট্টগ্রামের অধিনায়ক কারা হচ্ছেন, জানা গেল

বিপিএলের নিলাম শেষ হয়েছে গেল রোববার। তবে এখনো তার জৌলুস রয়ে গিয়েছে। এবারের বিপিএলে ৬ দল নিয়ে হবে টুর্নামেন্ট। ইতিমধ্যে সূচিও প্রকাশ করেছে বিসিবি। সিলেটে শুরু হয়ে ঢাকায় পর্দা নামবে বিপিএলের ১২তম আসরের।

নতুন মালিকানায় দল পেয়েছে রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়েলস, নোয়াখালি এক্সপ্রেস, সিলেট টাইটান্স। নিলাম শেষে দলগুলোর স্কোয়াড অনেকটা চূড়ান্ত হলেও অধিনায়কদের নাম এখনো প্রকাশ করেনি। তবে বিশ্বস্ত সূত্রে ঢাকা পোস্ট নিশ্চিত হয়েছে কয়েকটি দলের নেতৃত্বে কারা থাকবেন তাদের নাম।

রংপুর রাইডার্সের অধিনায়কের দায়িত্বে যথারীতি থাকবেন নুরুল হাসান সোহান। যদিও সহ-অধিনায়ক কে থাকবেন সেটি এখনো জানা যায়নি। অন্যদিকে নতুন দল নোয়াখালি এক্সপ্রেসের অধিনায়কের পদে দেখা যেতে পারে সৌম্য সরকারকে! যদিও এখনো এটি চূড়ান্ত নয়।

রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়কের দায়িত্বে থাকবেন নাজমুল হোসেন শান্ত। সহ-অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে মোহাম্মদ নেওয়াজকে! সিলেট টাইটান্সের অধিনায়কত্ব সামলাবেন মেহেদী হাসান মিরাজ। সহ-অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে জাকির হাসানকে।

এদিকে চট্টগ্রাম রয়েলসের নেতৃত্ব চূড়ান্ত না হলেও শেখ মেহেদী হাসান এগিয়ে রয়েছেন। সেক্ষেত্রে মেহেদীকে দায়িত্ব দিলে সহ-অধিনায়ক হতে পারেন নাঈম শেখ। ঢাকা ক্যাপিটালসের অধিনায়কের আর্মব্যান্ড উঠতে যাচ্ছে তাসকিন আহমেদের কাঁধে। সবকিছু ঠিক থাকলে টাইগার এই পেসার পাবেন ঢাকা ক্যাপিটালসের দায়িত্ব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

২

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

৪

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

৫

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৬

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৮

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৯

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১০

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১১

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১৩

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৪

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১৫

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৭

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৮

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৯

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

২০