Ritesh Beghi
২১ জানুয়ারী ২০২৬, ৯:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে খেলতে হলে ভারতেই যেতে হবে, সিদ্ধান্ত আইসিসির

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হওয়া টি-২০ বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশকে ভারতে গিয়েই খেলতে হবে। সেটি না হলে বাংলাদেশের জায়গায় অন্য দলকে সুযোগ দেওয়া হবে। বুধবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকইনফো এই খবর দিয়েছে।

ভারতে বিশ্বকাপে খেলার বিষয়ে আজ বুধবার বিকেল ৫টার মধ্যে আইসিসিকে জানানোর কথা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। আইসিসির পক্ষ থেকে বিসিবিকে বলা হয়েছে, তারা যেন সরকারকে জানায় যে, ভারতে বিশ্বকাপে খেলার বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও একদিন সময় দেওয়া হচ্ছে অর্থাৎ ২২ জানুয়ারি পর্যন্ত। এরমধ্যে না জানালে বিকল্প নেওয়া হবে।

ক্রিকইনফো জানায়, ভারতে গিয়ে বাংলাদেশ বিশ্বকাপ না খেললে বিকল্প দল নেওয়া হবে কিনা- এই সিদ্ধান্তে আসতে সভায় অংশ নেওয়া আইসিসির পূর্ণ সদস্য বোর্ডের প্রতিনিধিদের মধ্যে ভোটাভুটি হয়। সেখানে বাংলাদেশকে ভারতে খেলার এবং না খেললে বিকল্প নেওয়ার পক্ষে বেশি ভোট পড়ে।

সেক্ষেত্রে ভারতে গেয়ে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে রাজি না হলে বিকল্প দল হিসেবে গ্রুপ ‘সি’তে স্কটল্যান্ডকে যুক্ত করা হবে। তারা ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালির বিপক্ষে ম্যাচ খেলবে। স্কটল্যান্ড টি-২০ বিশ্বকাপের ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপে জায়গা পায়নি।

এর আগে বাংলাদেশের ভারতে গিয়ে টি-২০ বিশ্বকাপে অংশ নেওয়া প্রসঙ্গে বোর্ড সভায় বসে আইসিসি। বাংলাদেশ আইসিসির পূর্ণাঙ্গ সদস্য। সেক্ষেত্রে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া বা বিকল্প দল নেওয়ার সিদ্ধান্ত আইসিসি নির্বাহী ক্ষমতা বলে নিতে পারে না। অন্য পূর্ণাঙ্গ সদস্যদের মতামত নিতে হবে। তাই এই সভায় বসে আইসিসি।

আইপিএল নিলামে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান দল পেলেও পরে তাকে বাদ দেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদে শক্ত অবস্থান নেয় বিসিবি। ভারতে নিরাপত্তা শঙ্কার কথা বলে বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্ত চিঠির মাধ্যমে আইসিসিকে জানিয়ে দেওয়া হয়। বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নিতে অনুরোধ করে বিসিবি।

কিন্তু বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়া সম্ভব নয় বলে আইসিসির পক্ষ থেকে জানানো হয়। কারণ হিসেবে সব আয়োজন সম্পন্ন হওয়ায় লজিস্টিক সমস্যার কথা উল্লেখ করা হয়। ভারতে বিশ্বকাপ খেলার বিষয়ে আলোচনা করতে আইসিসি ও বিসিবি দু’বার বৈঠক করেছে। অনলাইন বৈঠক ফলপ্রসু না হওয়ায় আইসিসি বাংলাদেশে প্রতিনিধি পাঠিয়েছিল। সেখানেও বিসিবি ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার কথাই পরিষ্কার করে জানায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

২

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

৪

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

৫

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৬

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৮

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৯

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১০

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১১

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১৩

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৪

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১৫

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৭

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৮

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৯

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

২০