Ritesh Beghi
২৫ জুন ২০২৫, ৯:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বোরকা পরে পরকীয়া প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে ধরা খেলেন মসজিদের ইমাম

“বোরকা পরে ধরা পড়া ইমামকে ঘিরে রেখেছে গ্রামবাসী”

কুষ্টিয়া কুমারখালীতে বোরকা পরে পরকীয়া প্রেমিকার সঙ্গে দেখা করতে যাওয়ার সময় মসজিদের ইমাম কে আটক করে এলাকাবাসী। মঙ্গলবার (২৪ জুন) বিকেলে কুমারখালী উপজেলা সদকী ইউনিয়নের দিঘির পাড়া এলাকার এই ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, মঙ্গলবার সন্ধ্যার আগে বোরকা পরিহিত একজনকে যেতে দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। এ সময় ওই বোরকা পরিহিতাকে আটক করলে পুরুষ কণ্ঠে কথা বললে ছদ্মবেশ ধারণের বিষয়টি বুঝতে পারে উপস্থিত জনতা। এ সময় তারা উত্তেজিত হয়ে ওই যুবকের পরিহিত বোরকা টেনে হেঁচড়ে খুলে ফেলে তাকে মারধর করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ছদ্মবেশে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়।

আটক মসজিদের ইমাম কুমারখালী জগন্নাথপুর ইউনিয়নের চর জগন্নাথপুর গ্ৰামের আব্দুল হাই মোল্লার ছেলে আব্দুল বারী (৩২)।

সদকী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার আমিরুল ইসলাম বলেন, গ্ৰামের এক গৃহবধুর সঙ্গে মসজিদের ইমামের পরকীয়া সম্পর্ক আছে বলে জানি। এই বিষয়টি এলাকার সবাই জানে। মঙ্গলবার সন্ধ্যার দিকে প্রেমিকার সঙ্গে দেখা করতে যাওয়ার সময় গ্ৰামের গোরস্থানের সামনে থেকে বোরকা পরা অবস্থায় আব্দুল বারীকে আটক করে গ্ৰামবাসী। দুই বছর আগে ঐ ইমাম দিঘির পাড়া মসজিদে ইমামতি করা অবস্থায় গৃহবধূর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। বিষয়টি টের পেয়ে তাকে ইমামতি থেকে বাদ দেওয়া হয়। কিন্তু তাদের মধ্যে প্রায় দেখা সাক্ষাত হতো।

স্থানীয়রা জানান, মেয়ে সেজে পরকীয়া প্রেমিকার বাড়িতে ঢোকার চেষ্টা করায় যুবকের ওপর চড়াও হয় এলাকাবাসী। খানিকটা মারধরের পর খবর দেওয়া হয় থানায়। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে নিয়ে যায়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোলাইমান শেখ বলেন, বোরকা পরে পরকীয়া প্রেমিকার সঙ্গে দেখা করতে যাওয়ার পথে গ্ৰামবাসী এক মসজিদের ইমাম কে আটক করে। তাকে ২৯৩ ধারায় একটি মামলা দিয়ে কোর্টে পাঠানোর হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

২

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৩

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৫

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৬

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৭

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৮

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৯

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১০

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১১

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১২

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৩

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৪

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৬

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৭

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৮

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৯

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

২০