Publisher
৭ সেপ্টেম্বর ২০২১, ৫:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে উন্নয়ন প্রতিবন্ধকতা কাটাতে সুইটকে চেয়ারম্যান চান তরুণেরা

নাটোর প্রতিনিধি: যোগ্য নেতৃত্বের অভাবে উন্নয়ন ব্যহত হয়, প্রতিবন্ধকতা কাটাতে ও সমম্বয় সাধন করতে প্রয়োজন সঠিক নেতৃত্বের। আর দীর্ঘ বছর ধরে নেতৃত্ব শূন্য নাটোরের বড়াইগ্রামের মাঝগাঁও ইউনিয়ন পরিষদের দায়িত্ব স্থানীয় তরুণেরা তুলে দিতে চান আওয়ামীলীগের তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক নাজমুল হক সুইটের কাছে। দীর্ঘ ২০ বছর যাবৎ পিতা বজলুল হক মোল্লা ওই ইউনিয়নের ওয়ার্ড সদস্য হিসেবে মানুষের সেবা করে এসেছেন। বর্তমানে তিনি ওই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। ছেলে নাজমুল হক সুইট মাঝগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক থেকে এখন উপজেলা রাজনীতিতে গুরুত্বপূর্ণ পদে নেতৃত্ব দিচ্ছেন। পাশাপাশি তিনি বনপাড়া দলিল লেখক সমিতির পরপর ২ বারের নির্বাচিত সাধারণ সম্পাদক।

আওয়ামীলীগ রাজনৈতিক পরিবারের সন্তান নাজমুল হক সুইট ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে জড়িত। তিনি আওয়ামীলীগ রাজনীতির বাইরেও সাধারণ মানুষের কাছে প্রিয় পাত্র হিসেবেও পরিচিত। বিভিন্ন জনকল্যাণমুখী সামাজিক কর্মকান্ডে সুইটের অংশগ্রহণ ও সেবাব্রতী মানসিকতা বয়স্ক নারী-পুরুষকে যেমন করেছে বিমোহিত তেমনি তরুণদের কাছে সুইট হার্টথ্রব এক তরুণ নেতা। আসন্ন ৫ নং মাঝগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজেকে আরও গ্রহণযোগ্য করে তুলতে ইতোমধ্যে মাঠে প্রচারণায় নেমেছেন তিনি। সুইটের পক্ষের সমর্থকেরা ফেসবুকে তার সমর্থনে নিয়মিত পোস্ট দিতেও দেখা যাচ্ছে।

নাজমুল হক সুইট জানান, যোগ্য নেতৃত্ব ও সঠিক পরিকল্পনার অভাবে মাঝগাঁও ইউনিয়ন উপজেলার অন্যান্য ৬টি ইউনিয়ন থেকে পিছিয়ে রয়েছে। আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার ও আপগ্রেডেটেড কৃষি ব্যবস্থা আনয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে এবং শতভাগ গ্রামীণ সড়ক পাকা করণের মধ্য দিয়ে এই ইউনিয়নবাসীর জীবন-যাত্রার মান বাড়ানো সম্ভব। পাশাপাশি শিক্ষা ক্ষেত্রকে গুরুত্ব দিয়ে এই ইউনিয়নে শিক্ষার হার বাড়ানো হবে।

উপজেলা আওয়ামীলীগের কয়েকজন সিনিয়র নেতা এ বিষয়ে জানান, অত্যান্ত মিশুক প্রকৃতির তরুণ এই নেতা নিজ গুণেই মাঝগাঁও ইউনিয়নবাসীর কাছে জনপ্রিয়। দলীয় মনোনয়ন চাওয়ার পর মনোনয়ন বোর্ড যাচাই-বাচাই করে মনোনীত করলে সুইট যোগ্যতার স্বাক্ষর রাখতে সক্ষম হবে বলে আমরা বিশ্বাস করি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০