Publisher
২ জানুয়ারী ২০২২, ২:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভাঙ্গায় অস্বাস্থ্যকর গরুর মাংস বিক্রেতাদের শাস্তির দাবীতে মানববন্ধন  

ফরিদপুর প্রতিনিধি ::  গৃহস্তের বাড়ি থেকে সাত মাসের গাভিন গরু চুরি, জবাই শেষে গাভির (পেটে মৃত বাচ্চা পাওয়া যায়) অস্বাস্থ্যকর মাংস প্রকাশ্য বিক্রির করার ঘটনায় কসাই রেজাউল ফকির ও আব্দুর রহিমের পশু জবাই লাইসেন্স বাতিলের পাশাপাশি দুই কসাইয়ের মদদকারীদের ও এলাকায় অস্বাস্থ্যকর গরুর মাংস বিক্রেতাদের শাস্তির দাবীতে ফরিদপুরের ভাঙ্গায় একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (২ জানুয়ারী) সকালে ফরিদপুর-টেকেরহাট মহাসড়কের পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় এলাকার শত শত সচেতন নাগরিক সমাজের লোকজন অংশ গ্রহণ করেন।

মানবন্ধনে বক্তারা ভাঙ্গা উপজেলা প্রশাসনের কাছে ঘটনার সাথে জড়িত দুই কসাইয়ের পশু জবাই লাইসেন্স বাতিলের জোর দাবীটে বক্তব্য রাখেন, আলমগীর হোসেন মোল্লা, মোঃ সজল তালুকদার, ফরিদুর রহমান মাতুব্বর, জহির শাহ, কুদ্দুছ মিয়া, লিটন মিয়া প্রমুখ।

উল্লেখ্য যে, শনিবার (১ জানুয়ারি) পুখুরিয়া বাসষ্টান্ড সংলগ্ন বাজারে আঃ রহিম ও রিয়াজুল ফকির দুই কসাই স্থানীয় মোশারফ কসাইর সহযোগীতায় ডাঙ্গী বাঙালকান্দা গ্রামের সলেমান শেখের ৭ মাসের একটি গাভীন গরু চুরি করে এনে জবাই করার সময় গাভির পেটের মৃত বাছুরসহ বস্তাবন্দী করে। ঘটনাটি এলাকায় জানাজানি হলে কসাই রেজাউল ফকির ও আব্দুর রহিমকে স্থানীয়রা আটক করে উপজেলা প্রশাসনকে ঘটনাটি তারা জানান। পরে গাভির মালিক সলেমান শেখ গাভিটি নিজের বলে শনাক্ত করেন এবং ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন ভোক্তা অধিকার আইনে আটক দুই কসাইকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

২

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৩

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৫

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৬

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৭

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৮

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৯

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১০

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১১

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১২

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৩

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৪

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৬

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৭

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৮

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৯

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

২০