Publisher
২৬ এপ্রিল ২০২১, ৫:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভাঙ্গায় কর্মরত গ্রাম পুলিশ সদস্যদের বাইসাইকেল বিতরণ

নিজস্ব প্রতিবেদক ফরিদপুর :: তৃণমূল পর্যায়ে জনগণের দোরগোড়ায় সরকারি সেবাসমূহ পৌঁছে দেওয়া ও করোনাকালীন দ্রুততম জনসেবায় অগ্রসর হওয়ার জন্য ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ১১৬ জন গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেলসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন গ্রাম পুলিশ সদস্যদের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন সরকারি বরাদ্দ দেওয়া এ সকল সামগ্রী গ্রাম পুলিশদের হাতে তুলে দেন। উপজেলা প্রশাসন সূত্র জানায়, স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় প্রতিটি গ্রাম পুলিশকে ১টি বাইসাইকেল, ২টি ফুলহাতা শার্ট, ২টি হাফহাতা শার্ট, ২টি ফুল প্যান্ট, ১ জোড়া কাপড়ের জুতা, ২ জোড়া মোজা ও ১ জোড়া চামড়ার জুতা দেওয়া হয়। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন জানান, গ্রাম পুলিশ সদস্যরা সরকারি গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করে থাকেন। তাদের চলাচল ও কাজের গতি বৃদ্ধি করতে বাইসাইকেল, পোষাকসহ বিভিন্ন সরঞ্জামাদি দেওয়া হয়েছে। এতে করে আগামী দিনে ভাঙ্গায় সরকারি সেবা মানুষের দোরগোড়ায় আরও দ্রুত পৌঁছে যাবে বলে তিনি মনে করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাকে আশ্রয় দিয়ে চাপে ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২

এক লাখ রিজার্ভ সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ যুক্তরাজ্যের

৩

মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠিত: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৩ প্রার্থী নির্বাচিত

৪

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

৫

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

৬

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

৭

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

৮

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১০

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

১১

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১২

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

১৩

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১৪

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১৫

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৬

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১৭

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

১৮

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

২০