Publisher
২৩ মার্চ ২০২৩, ৩:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় পদ্মা রেল লিংকের শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রাকের চাঁকায় পিষ্ট হয়ে শাহিন শরীফ(২২) নামের পদ্মা রেল লিংকের এক শ্রমিক নিহত হয়েছে।

বৃহস্পতিবার ভোরে কাজে যাওয়ার সময় ভাঙ্গা-মাওয়া-ঢাকা এক্সপ্রেসওয়ের দীঘলকান্দা নামক স্থানে ট্রাক চাঁপা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক শাহিন শরীফ আজিমনগর ইউনিয়নের থানমাত্তা গ্রামের শহিদুল শরীফের ছেলে। শাহিন ছোটবেলা থেকেই মামা বাড়ি দীঘলকান্দায় মায়ের কাছে বসবাস করেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত শাহিনের বাবা শহিদুল শরীফ ২০ বছর আগে তার মাকে তালাক দিয়ে দেয়। সেই থেকে শাহীন তার মায়ের কাছেই বড় হয়। শাহিন ১৬ বছর বয়স থেকে রেলের শ্রমিক হিসেবে বামন কান্দা রেলস্টেশনে কাজ করে আসছেন মায়ের একমাত্র উপার্জনক্ষম এই ছেলে। প্রতিদিনের মত ফজরের নামাজ পড়ে কাজের জন্য বের হন শাহীন। কিন্তু বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় বাঙ্গি বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ন-১৯-২৯২৭)তাকে পিষ্ট করে দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় বগাইল-শিবচর এক্সপ্রেসওয়ে নিযুক্ত শিবচর হাইওয়ে থানার ওসি আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জেল হক বলেন, ঢাকা গামী বাঙ্গি বোঝাই একটি ট্রাক শাহীনকে চাঁপা দিলে সে ঘটনাস্থলে নিহত হয়। আমরা ট্রাক আটক করেছি ড্রাইভার হেলপার পালিয়ে গেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০