Ritesh Beghi
৭ জুন ২০২৫, ১০:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতে মানবপাচারের শিকার বাংলাদেশি নারীকে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর

৬ জুন বিকেলে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ উদয়নগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৮৪/৪-এস এর নিকট দিয়ে বাংলাদেশি নারী আনোয়ারা আরমান গাজী (৪৫), পিতা: মৃত আরমান গাজী, গ্রাম: কিলো থানা: রূপসা, জেলা: খুলনা। ভারতীয় দালালের মাধ্যমে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে, প্রতিপক্ষ ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের ফরাজীপাড়া ক্যাম্পের সদস্যরা তাকে ভারতের অভ্যন্তরে আটক করে।

বিজিবি তার ছবি সংগ্রহপূর্বক সম্ভাব্য ঠিকানা শনাক্ত করা হয় এবং স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে তার পরিবারে পৌঁছানো হয়। ছবি দেখে তার পরিবার আনোয়ারাকে শনাক্ত করে এবং জানায়, তিনি প্রায় ২৫ বছর আগে দালালের মাধ্যমে ভারতে পাচার হন এবং এরপর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তারা দীর্ঘদিন ধরে তাকে মৃত মনে করে এসেছিল। ফলে ছবি দেখে তারা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং বিজিবির মাধ্যমে ফেরত পাওয়ার সম্ভাবনায় আশায় বুক বাঁধেন।

পরিচয় নিশ্চিত হওয়ার প্রেক্ষিতে, কুষ্টিয়া ৪৭ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান এর নির্দেশে (৭ জুন) সকালে সীমান্ত পিলার ৮৪/৬-এস সংলগ্ন স্থানে উদয়নগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায়, প্রতিপক্ষ ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চরভদ্রা ক্যাম্পের সঙ্গে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে আনোয়ারা গাজীকে বিজিবি হেফাজতে গ্রহণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

২

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৩

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৫

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৬

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৭

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৮

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৯

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১০

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১১

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১২

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৩

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৪

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৬

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৭

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৮

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৯

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

২০