news desk
২১ মে ২০২০, ৮:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতে ২৪ ঘণ্টায় নতুন করে ৫ হাজার ৬০৯ জনের শরীরে করোনা শনাক্ত

আর্ন্তজাতিক ডেস্ক:  দেশে করোনা (COVID-19) আক্রান্তের সংখ্যা প্রতিদিনই নিত্যনতুন রেকর্ড গড়ছে। একদিকে যেখানে রেল, বিমান পরিষেবা শীঘ্রই চালু হওয়ার কথা ঘোষণা করা হচ্ছে, সেখানে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। লকডাউন ঢিলে হতেই ঝড়ের গতিতে পুরনো সব রেকর্ড ভাঙছে মারণ ভাইরাস। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ হাজার ৬০৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

ভারতের স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ হাজার ৬০৯ জনের শরীরে থাবা বসিয়েছে করোনা। বুধবার সংখ্যাটা ছিল ৫ হাজার ৬১১। অর্থাৎ প্রায় একই হারে পরপর দু’দিন বাড়ল আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ১২ হাজার ৩৫৯। যার মধ্যে অ্যাকটিভ কেস ৬৩ হাজার ৬২৪। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩২ জনের। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৩,৪৩৫ জন।

আক্রান্তের সমীকরন অনুযায়ী দেশে এখনও পর্যন্ত বুধবারের রেকর্ডই সর্বোচ্চ। এর আগে গত ১৮মে একদিনে ৫ হাজার ২৪২ জন বেড়েছিল আক্রান্তের সংখ্যা। তার আগে রেকর্ড ছিল ১৭ মে। সেদিন ৪ হাজার ৯৮৭ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া যায়। যত দিন যাচ্ছে করোনা সংক্রমিতের হার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্যমতে , বিশ্বে ১ লক্ষ ৬ হাজার ৬৬২ জন আক্রান্ত একদিনে। ২৪ ঘণ্টায় এটাই সর্বোচ্চ সংখ্যা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে স্বর্ণের দামে ধস

সংবিধান ও দেশ রক্ষায় ঐক্যের ডাক রাহুল গান্ধীর

যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

জোড়া পেনাল্টি দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল নেদারল্যান্ডস

ইতালির লিগে যাচ্ছেন মার্তিনেজ, বিশ্বকাপের আগে নতুন গুঞ্জন

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৪

ইরানের ওপর অবরোধই কার্যকর চাপ, দাবি ট্রাম্পের

ইরান ও ইসরাইলকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হাম ও উপসর্গে মৃত্যু ৮

১০

বিশ্বকাপ শুরুর আগে ইংল্যান্ডের ঘাঁটির কাছে গোলাগুলি, নিরাপত্তা নিয়ে শঙ্কা

১১

চট্টগ্রামসহ ১১ জেলায় ঝড়বৃষ্টির আভাস

১২

ক্লাবগুলোকে ৩৫৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেবে ফিফা

১৩

বিশ্বকাপের আগে ব্রাজিল দলে নতুন দুঃসংবাদ

১৪

সৌদির বিমানঘাঁটিতে বিস্ফোরণ, দায় অস্বীকার ইরানের

১৫

শিল্পকলা একাডেমিতে আগামীকাল ‘১ মিনিট পরিবেশ চলচ্চিত্র উৎসব ২০২৬’

১৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন

১৭

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ ৬

১৮

‘ডন ৩’-তে রণবীরের বদলে কি হৃতিক, অভিনেতার পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে

১৯

ট্রাম্পের সঙ্গে খামেনির বৈঠক ‘অবাস্তব’: আরাগচি

২০