Publisher
১৫ সেপ্টেম্বর ২০২১, ৬:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভারত সরকারের দেওয়া উপহারের ১০৯টি অ্যাম্বুলেন্সের সবকটি দেশে এসে পৌঁছেছে

নিজস্ব প্রতিবেদক: ভারত সরকারের দেওয়া উপহারের ১০৯টি অ্যাম্বুলেন্সের সবকটি দেশে এসে পৌঁছেছে। আগেই এসেছিল ১০০টি, অবশিষ্ট ৯টি অ্যাম্বুলেন্স মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। এ নিয়ে পঞ্চম চালানের মাধ্যমে উপহারের সবকটি অ্যাম্বুলেন্স দেশে এলো।

এর আগে গত ১২ সেপ্টেম্বর ৪র্থ চালানে ২৯টি, ২৬ আগস্ট তৃতীয় চালানে ৪০টি, ০৭ আগস্ট দ্বিতীয় চালানে ৩০টি ও ২১ মার্চ প্রথম চালানে ১টি অ্যাম্বুলেন্স আসে দেশে। এ নিয়ে পঞ্চম চালানের মাধ্যমে মোট ১০৯টি অ্যাম্বুলেন্স দেশে এসে পৌঁছেছে।

অ্যাম্বুলেন্স আমদানিকারকের প্রতিনিধি মেহেদী হাসান জানান, অ্যাম্বুলেন্সের আমদানিকারক ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। বন্দর থেকে ছাড় করাতে প্রয়োজনীয় কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করছেন সিঅ্যান্ডএফ এজেন্ট জেড আর করপোরেশন।

আজ বুধবার দুপুরে বেনাপোল বন্দর থেকে উপহারের অ্যাম্বুলেন্সগুলো ঢাকার উদ্দেশে নেওয়া হবে। পরে ঢাকায় নিযুক্ত ভারতীয় দূতাবাস কর্মকর্তারা সরকারের প্রতিনিধিদের হাতে উপহারের অ্যাম্বুলেন্সগুলো তুলে দেবেন।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবর রহমান জানান, প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের পাশাপাশি রয়েছে বন্ধুত্ব ও সৌহার্দ্যের সম্পর্ক্য। এরই সূত্র ধরে বিভিন্ন দুর্যোগকালীন বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে ভারত। বন্ধুত্বের জানান দিতে বাংলাদেশও ক্ষুদ্র রাষ্ট্র হিসেবে ভারতের পাশে থেকেছে সাধ্যমত। ভারতের রপ্তানি বাণিজ্যের সবচেয়ে বড় কেন্দ্র বাংলাদেশ। ভ্রমণ আর চিকিৎসাসেবায় প্রতি বছর বাংলাদেশ থেকেও লাখ লাখ মানুষ যায় ভারতে। ভারতে কোনো দুর্যোগ হলে সহজে তার প্রভাব পড়ে বাংলাদেশে তেমনি বাংলাদেশে কোনো অশান্তি হলে তার ছোঁয়া লাগে ভারতে। চলমান করোনায় যেমন বাণিজ্য খাতে তেমনি ভ্রমণ খাতে ধস নামে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি বছরে ২৬ ও ২৭ মার্চ দুই দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসেন। এসময় দেশে স্বাস্থ্যসেবা উন্নয়ন আর চলমান করোনা পরিস্থিতি যৌথ মোকাবিলায় বাংলাদেশকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা দিয়েছিলেন।

বেনাপোল বন্দরের সহকারী পরিচালক আতিকুল ইসলাম বলেন, বন্দরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মধ্যে উপহারের অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে অ্যাম্বুলেন্সগুলো ঢাকা নেওয়া হবে বলে জানতে পেরেছি। পঞ্চম চালানের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রীর ঘোষণার সবকটি অ্যাম্বুলেন্স বাংলাদেশে প্রবেশ করলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুযোগ নিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

এক ম্যাচেই যত রেকর্ড ভাঙলেন মেসি

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাচ্ছে ইরান?

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে জানালেন মির্জা ফখরুল

ইরানে কোনো অর্থ খরচ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর

১০

বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

১১

রামিসা হত্যা মামলা: আপিল শুনানির পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১২

নেইমারকে নিয়ে নতুন শঙ্কায় ব্রাজিল

১৩

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বেনজীরের প্রয়োজনীয় নথিপত্র

১৪

স্কোরলাইন বলছে ড্র, ইরানের গল্প বলছে অন্য কিছু

১৫

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ?

১৬

ইরান প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত জব্দ সম্পদ ছাড় নয়: যুক্তরাষ্ট্র

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০