Ritesh Beghi
১৮ এপ্রিল ২০২৬, ১২:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে অনুভূত হওয়া এই ভূ-কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৫।  তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

পাকিস্তানের জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৭টা ৪৪ মিনিটে ইসলামাবাদ ও আশপাশের এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫।

ভূমিকম্পের সময় অনেক মানুষ আতঙ্কে ঘরবাড়ি ও কর্মস্থল ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা।  এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ১৯৯ কিলোমিটার গভীরে।

বিশেষজ্ঞদের মতে, গভীর ভূমিকম্প সাধারণত বিস্তৃত এলাকায় অনুভূত হয়, তাই একাধিক শহরে কম্পন ছড়িয়ে পড়ে।

ইসলামাবাদ ছাড়াও খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন শহরে কম্পন অনুভূত হয়েছে। এর মধ্যে পেশওয়ার, চিত্রাল, সোয়াত, লোয়ার দির, মালাকান্দ, খাইবার ও চারসাদ্দা উল্লেখযোগ্য।

এ ছাড়া বুনের, বাট্টাগ্রাম, আপার দির, হারিপুর ও ঘিজারসহ আরও কয়েকটি এলাকায় ভূমিকম্পের খবর পাওয়া গেছে। শাংলা, মানসেহরা, তোরঘরসহ আশপাশের এলাকাতেও কম্পন অনুভূত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্বৃত্তদের হামলায় আহত মৎস্যজীবী দল নেতা টুটুলকে জাকির খানের অর্থসহায়তা

জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ

লেবাননে গির্জায় হামলা চালিয়েও ‘খ্রিষ্টানদের রক্ষাকর্তা’ সাজার দাবি নেতানিয়াহুর

‘২৩ বছর ধরে আমাকে শেষ করতে চেয়েছেন, পারেননি’

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত বেড়ে ৯

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

১০

বিয়ের সাজে আমির-গৌরী, প্রথম ছবি প্রকাশ্যে

১১

বিশ্বকাপে ব্রাজিল-নরওয়ে ম্যাচে বড় আকর্ষণ হালান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ

১২

জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ

১৩

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

১৪

রোনালদো এখনো যেকোনো দলের জন্য ভয়ঙ্কর: স্পেন গোলরক্ষক

১৫

আবার দেখা হতে যাচ্ছে দুই বন্ধুর

১৬

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

১৭

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

১৮

২০ সেকেন্ডের স্পাইডার-ম্যান টিজারে মেসির আয় ১৮৩ কোটি টাকা

১৯

তেলের দামের প্রভাবে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

২০