Publisher
১১ অক্টোবর ২০২১, ২:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘ভ্যাকসিন রাজনীতিতে’ বিশ্বের সফলতম রাষ্ট্রনায়ক শেখ হাসিনা: তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ‘ভ্যাকসিন রাজনীতিতে’ শেখ হাসিনাকে বিশ্বের সফলতম রাষ্ট্রনায়ক হিসেবে অভিহিত করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান।

রোববার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২১ উপলক্ষে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী স্বাস্থ্যবান জাতি গঠনে অতুলনীয় ভূমিকা রাখছেন। ভ্যাকসিন রাজনীতিতে বিশ্বের সফলতম রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বিনামূল্যে ভ্যাকসিন প্রদান বিশ্বে নজির, এটি সম্ভব হয়েছে একমাত্র বঙ্গবন্ধুর কন্যার জন্যই।”

তিনি বলেন, “অসম বিশ্বে মানবসম্পদের উন্নয়নের জন্য মানসিক স্বাস্থ্য অপরিহার্য। বর্তমান বিশ্বের জন্য বড় সমস্যা হচ্ছে মানসিক স্বাস্থ্য। মানুষ ডাক্তারের কাছে যেতে ভয় পায়, ডাক্তারের যেতে হবে এই ভেবেই ভয় পায়।

“এই ভয় কাটাতে হবে। এ জন্য ডাক্তার, নার্স, ডায়গনস্টিক সেন্টারের মালিকপক্ষ সবাইকেই এগিয়ে আসতে হবে। মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলতে হবে- ভাবতে হবে, বুঝতে হবে, বুঝাতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতিত্ব করেন হেলথ টিভির চেয়ারম্যান আব্দুল ওহাব মিনার। আরও বাংলাদেশ আর্মড ফোর্সেসের সাবেক পরামর্শক আব্দুল আলী মিয়া, মানসের প্রতিষ্ঠাতা অরূপ রতন চৌধুরী, অধ্যাপক আজিজুল ইসলাম, অধ্যাপক মনিলাল আইচ লিটু, অধ্যাপক মামুন আল মাহতাব, অধ্যাপক নুজহাত চৌধুরী ও মোহাম্মদ হানিফ।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর আগে সকালে প্রতিমন্ত্রী মুরাদ হাসান সচিবালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ই-কমার্স নিয়ে সাম্প্রতিক সময়ে প্রতারণা ও অর্থপাচার বিষয়ে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরেন।

তিনি বলেন, “ই-কমার্সের মাধ্যমে যারা অর্থ পাচার করেছে সবাইকে আইনের আওতায় আনা হবে এবং পাচার হওয়া অর্থ অবশ্যই উদ্ধার করা হবে।”

ক্লিনফিড নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “ক্লিনফিড বাস্তবায়নে সব জেলা প্রশাসককে নির্দেশনা দেওয়া আছে। তারা মোবাইল কোর্ট পরিচালনা করছে, জেল জরিমানা করছে।”

কোথাও আইনের ব্যত্যয় হলে আইনের আওতায় আনা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী।

সন্ধ্যায় তিনি ঢাকা ক্লাবের স্যামসন এইচ হলে এক প্রীতি সমাবেশে অংশ নেন। সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবকে একটি গাড়ি দেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০