news desk
৩ নভেম্বর ২০১৯, ১১:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাদ্রাসা শিক্ষকের ঘুমে ব্যাঘাত ঘটায় কেরানীগঞ্জে শিশু ছাত্রকে পিটিয়ে হত্যা

                                                      

জাহাঙ্গীর হোসেন ঝানু :


ঢাকার দক্ষিন কেরানীগঞ্জে দোলেশ্বর ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ হাসান নামে ৭ বছরের এক শিশু ছাত্রকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। মাদ্রাসা শিক্ষক হাফেজ আব্দুল মুক্তাদিরের (৩২) বিরুদ্ধে।পুলিশ ঘাতক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে।
জানা গেছে,থানার দোলেশ্বর ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার নিহত শুভ হাসান হাফেজি পড়ার পাশাপাশি অন্যান্য ছাত্রদের সাথে একত্রে এতিমখানায় থাকত। শুক্রবার রাতে শিক্ষক হাফেজ আব্দুল মুক্তাদিরের কক্ষের পাশেই ছাত্ররা উচ্চস্বরে কুরআন তেলোয়াত করছিলো।
এতে মাদ্রাসা শিক্ষকের ঘুমের ব্যাঘাত ঘটায় শুভসহ ভাই শান্ত হোসেন (০৬), ছাত্র জাকির (১০) ও রহমান (০৮) কে স্টিলের পাইপ দিয়ে বেধরক পিটাতে শুরু করে ও নিহত শুভকে পিটালে মুহুর্তেই সে অজ্ঞান হয়ে পরে। এ সংবাদ ছড়িয়ে পড়লে শুভর খালা ও তার সহপাঠীরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শুভ মারা যায়।
নিহত শুভর খালা ঝুমুর বলেন, শুভ ও হোসেনের বাবা-মা আলাদা হয়ে যাওয়ায় তার বাবা আরেকটি বিয়ে করেন। পরে ওদের মা আমার কাছে দু’জনকে রেখে সৌদিআরব চলে যান। আমি ওদের দু’জনকে লেখাপড়ার জন্য ওই মাদ্রাসায় ভর্তি করে দেই।নিহতের পিতা দেলোয়ার হোসেন।বরিশাল জেলার উজিরপুর থানার শোলক গ্রামের স্থায়ী বাসিন্দা।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান উকিল জানান, মাদ্রাসার শিক্ষককে আটক করা হয়েছে। ওই শিক্ষক মারধরের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় নিহত শুভর খালা ঝুমুর বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।এ ঘটনায় মাদ্রাসা ছাত্রদের মধ্যে চড়ম আতঙ্ক বিরাজ করছে।নিহত ছাত্রের আত্মীয়-স্বজন ও এলাকাবাসী ঘাতক শিক্ষকের ফাঁসি দাবী করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিরোপা ধরে রাখার মিশনে আর্সেনালের দারুণ শুরু

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

হিজাব পরে চুরি করতে গিয়ে অস্ত্রসহ যুবক আটক

ফেনীর নুসরাত হত্যা মামলা : হাইকোর্টে আপিলের রায় সোমবার

অস্কারে বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান, যেসব শর্ত মেনে জমা দেবেন

ভিনিসিয়ুসকে না পাওয়ায় যে তরুণ তুর্কির ওপর নজর আর্সেনালের

১০

চট্টগ্রামে মাদক ও মাদক বিক্রির নগদ অর্থসহ নারী গ্রেপ্তার

১১

সিরিয়া নিয়ে উত্তেজনা, এরদোগানকে ইসরাইলের হুঁশিয়ারি

১২

২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১৩

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

১৪

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস

১৫

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

১৬

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

১৭

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

১৮

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

১৯

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

২০