Ritesh Beghi
১১ জানুয়ারী ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিশরকে সেমিফাইনালে তুলে মানের মুখোমুখি সালাহ

আফ্রিকা কাপ অব নেশন্সে (আফকন) মোহাম্মদ সালাহ চতুর্থ গোল করলেন। গত আসরের চ্যাম্পিয়ন আইভরি কোস্টকে ৩-২ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল মিশর। আগামী বুধবার দীর্ঘদিনের লিভারপুল সতীর্থ সাদিও মানের বিপক্ষে ফাইনালের লড়াই করবেন সালাহ, সেমিফাইনালে মিশরের প্রতিপক্ষ সেনেগাল। দিনের আরেক কোয়ার্টার ফাইনালে আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে নাইজেরিয়া। তারা খেলবে মরক্কোর বিপক্ষে।

আগাদিরে রোমাঞ্চকর শেষ আটের ম্যাচে ওমর মারমৌশ ও রামি রাবিয়া প্রথমার্ধে গোল করে ফারাওদের এগিয়ে নেন। আহমেদ আবুল-ফেতোহের আত্মঘাতী গোলে ম্যাচে ফেরে আইভরিয়ানরা। দ্বিতীয়ার্ধের শুরুতে সালাহ মিশরের তৃতীয় গোল করেন। গুয়েলা দুয়ে ব্যবধান কমালেও সমতা ফেরাতে পারেনি আইভরি কোস্ট।

৩৩ বছর বয়সী সালাহ আফকন ফাইনালে দুইবার খেললেও শিরোপা অধরা থেকে গেছে। প্রিমিয়ার লিগ, এফএ কাপ, লিগ কাপ, চ্যাম্পিয়নস লিগ ও ক্লাব বিশ্বকাপ জিতলেও আফ্রিকান পদক গলায় ঝুলাতে পারেননি। এখন সেই অপ্রাপ্তি ঘুচাতে আর দুটি ম্যাচ জিততে হবে সালাহকে। তাহলে রেকর্ড চ্যাম্পিয়নদের নামের পাশে যুক্ত হবে ১৮তম ট্রফি।

এই আসরে গ্রুপ ম্যাচে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গোল করেন সালাহ। বেনিনের বিপক্ষে শেষ ষোলোতে জয়সূচক গোলও করেন তিনি।

মারাকেশে ভিক্টর ওসিমহেন আলজেরিয়ার বিপক্ষে দুটি গোলে অবদান রাখেন। একটি নিজে করেছেন, আরেকটি বানিয়ে দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

২

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

৪

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

৫

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৬

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৮

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৯

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১০

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১১

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১৩

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৪

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১৫

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৭

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৮

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৯

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

২০