news desk
৯ মার্চ ২০২১, ৬:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মুক্তির আগেই সমালোচনার শিকার ‘গাঙ্গুবাঈ কাঠিওয়াড়ি’

সমালোচনা যেন সঞ্জয় লীলা বনশালির পিছুই ছাড়ে না।‘বাজিরাও মস্তানি’, ‘পদ্মাবত’-এর পর এবার মুক্তির আগেই বিতর্কে জড়িয়েছে ‘গাঙ্গুবাঈ কাঠিওয়াড়ি’। সত্য ঘটনার অবলম্বনে তৈরি হওয়া এই সিনেমায় গাঙ্গুবাই যে অঞ্চলে থাকতেন সেই কামথিপুরার মানুষের থেকেই এসেছে অভিযোগ।

তাদের অভিযোগ সিনেমায় যেভাবে কামথিপুরাকে দেখানো হয়েছে তা একেবারেই সঠিক নয়। সিনেমায় এলাকাটিকে মুম্বাইয়ের বিখ্যাত রেড লাইট এলাকা হিসেবে দেখানো হয়েছে। যা অত্যান্ত লজ্জাজনক ও মানহানিকর বলে জানিয়েছেন কামথিপুরার বাসিন্দারা। তারা বলছেন, ২০০ বছরের কামথিপুরার ইতিহাসকে ছোট করা হয়েছে যা মানহানিকর। এই সিনেমা কামথিপুরার বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি করছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, কিছু মানুষ যদি অন্যকে সমস্যার মধ্যে ফেলে টাকা আয় করতে চেষ্টা করে কামথিপুরা চুপ করে বসে থাকবে না। এলাকার সবাই সব মানুষ এক জায়গায় জড়ো হয়ে বিক্ষোভ দেখাবে। ‘গাঙ্গুবাঈ কাঠিওয়াড়ি’র মুক্তি আটকানোর জন্য বিক্ষোভ দেখাবেন তারা।

কিছুদিন আগে মুক্তি পেয়েছে সিনেমার টিজার। মুক্তি পেয়েছে সিনেমার দুটি পোস্টারও। প্রথম পোস্টারে আলিয়ার ‘গাঙ্গুবাঈ কাঠিওয়াড়ি’ লুক ছিল কিছুটা আক্রমণাত্মক, কিছুটা খোলামেলা। আলিয়াকে লাল স্কার্ট ও নীল ব্লাউজ পরে থাকতে দেখা গিয়েছে। তার মাথায় বাঁধা দুটি বেনী। কপালে তার লাল টিপ। একহাতে পরা সবুজ কাঁচের চুরি। ছবিতে আলিয়া যে কিছুটা অল্প বয়সের গাঙ্গুবাঈয়ের বেশে ধরা দিয়েছেন তা ছবিতেই স্পষ্ট ছিল। দ্বিতীয় পোস্টারে এক্কেবারে মাফিয়া কুইনের বেশে ধরা দিয়েছেন আলিয়া। যে পোস্টারে কাজল কালো চোখ, ও কপালে লাল টিপে বেশ কঠিন রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্বৃত্তদের হামলায় আহত মৎস্যজীবী দল নেতা টুটুলকে জাকির খানের অর্থসহায়তা

জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ

লেবাননে গির্জায় হামলা চালিয়েও ‘খ্রিষ্টানদের রক্ষাকর্তা’ সাজার দাবি নেতানিয়াহুর

‘২৩ বছর ধরে আমাকে শেষ করতে চেয়েছেন, পারেননি’

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত বেড়ে ৯

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

১০

বিয়ের সাজে আমির-গৌরী, প্রথম ছবি প্রকাশ্যে

১১

বিশ্বকাপে ব্রাজিল-নরওয়ে ম্যাচে বড় আকর্ষণ হালান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ

১২

জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ

১৩

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

১৪

রোনালদো এখনো যেকোনো দলের জন্য ভয়ঙ্কর: স্পেন গোলরক্ষক

১৫

আবার দেখা হতে যাচ্ছে দুই বন্ধুর

১৬

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

১৭

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

১৮

২০ সেকেন্ডের স্পাইডার-ম্যান টিজারে মেসির আয় ১৮৩ কোটি টাকা

১৯

তেলের দামের প্রভাবে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

২০